শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সয়াবিন তেলের দাম ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব

news-image

নিজস্ব প্রতিবেদন : ফের সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে ভোজ্যতেল পরিশোধন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

১ নভেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে এ প্রস্তাব দেওয়া হয়। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়নি সরকার।

চিঠিতে বলা হয়, বর্তমান আন্তর্জাতিক বাজারে ক্রুড তেলের দাম বৃদ্ধি ও ডলারের বিপরীতে টাকার মান অবমূল্যায়নের কারণে সয়াবিন তেলের দাম বাড়ানো দরকার। সেক্ষেত্রে প্রতি লিটার বোতলজাত তেলের দাম ১৯৩, পাঁচ লিটারের বোতলের দাম ৯৫৫ এবং খোলা সয়াবিনের প্রতি লিটার হবে ১৭৩ টাকা।

এদিকে গত ৩ অক্টোবর বোতলজাত সয়াবিন তেল লিটারে ১৪ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৭ টাকা কমানো হয়। সেই দাম অনুযায়ী এখন পর্যন্ত প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম ১৭৮ টাকা, খোলা সয়াবিন তেল ১৫৮ টাকা লিটার এবং ৫ লিটারের বোতল ৮৮০ টাকা নির্ধারণ করা আছে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভোজ্যতেলের প্রতিষ্ঠানগুলো দাম বাড়াতে একটা প্রস্তাব দিয়েছে। ট্যারিফ কমিশন বিষয়টি যাচাই-বাছাই করবে। তারা আন্তর্জাতিক বাজারে দাম ও প্রতিষ্ঠানগুলোর এলসির কাগজপত্র পর্যালোচনা করবে। ট্যারিফ কমিশন যে প্রস্তাব দেবে, সেই আলোকে আমরা সিদ্ধান্ত নেব। এ প্রক্রিয়া শেষ করতে কয়েক দিন সময় লাগবে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ