এক ঢাই মাছের দাম ২৪ হাজার টাকা

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়েছে ৭ কেজি ওজনের বিলুপ্ত জাতের একটি ঢাই মাছ। আজ দুপুরে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নাটু হালদারের জালে মাছটি ধরা পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ৩ হাজার ৪শ টাকা কেজি দরে মোট ২৩ হাজার ৮শ টাকায় মাছটি কেনেন।

মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, পদ্মার মাছ এমনিতেই সুস্বাদু। আর ঢাই মাছ আরও সুস্বাদু। এ মাছ খুব একটা ধরা পড়ে না। দুপুরে দৌলতদিয়ার আনোয়ার সরদারের আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে কিনেছেন। এখন কেজি প্রতি সামান্য লাভে মাছটি বিক্রির জন্য দেশের বিভিন্নস্থানে যোগাযোগ করছেন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান