ছাত্রলীগের ৩০তম সম্মেলন ৩ ডিসেম্বর

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলন আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার বিষয়টি জানিয়েছেন আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

এদিকে আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, যুব মহিলা লীগের সম্মেলন ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। আর মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ৯ ডিসেম্বর।

সূত্রটি আরও জানায়, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ও স্বাধীনতা চিকিৎসা পরিষদের সম্মেলনও শিগগিরই অনুষ্ঠিত হবে।

ছাত্রলীগের সবশেষ ২৯তম জাতীয় সম্মেলন ২০১৮ সালের মে মাসে অনুষ্ঠিত হয়। বছরের জুলাইয়ে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানী। পরে তারা বরখাস্ত হলে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য। ২০২০ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে তাদের ‘ভারমুক্ত’ করা হয়।এরপর থেকে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তারা।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান