বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেতাকর্মীদের চাঙা রাখতে সমাবেশস্থলে সাংস্কৃতিক পরিবেশনা

news-image

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানের সমাবেশস্থলে টানা দ্বিতীয় রাত কাটাচ্ছেন বিএনপির হাজার হাজার নেতাকর্মী। নিজস্ব ব্যবস্থাপনায় খাওয়া-দাওয়া করছেন তারা। তাদের উজ্জীবিত রাখতে মিছিলে মিছিলে সমাবেশস্থল মুখরিত করছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দীর্ঘ পথ হেঁটে আসা কর্মীদের মাঠে ধরে রাখতে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।

কর্মীদের নাচেগানে সমাবেশের আগের রাতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে বঙ্গবন্ধু উদ্যানে। আজ শুক্রবার সন্ধ্যার মধ্যে মাঠ ভরে গেছে দাবি করে মহানগর বিএনপি নেতারা বলছেন, এখনো দলে দলে আসছে মানুষ। লঞ্চ-বাসসহ সকল যানবাহন বন্ধ থাকায় দুইদিন আগে বরিশালে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

গত বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু উদ্যানের খোলা মাঠে রাত কাটান হাজারো কর্মী। কেউ নিজস্ব ব্যবস্থায় রান্না করে আবার কেউ খেয়েছেন হোটেল রেস্তোঁরা থেকে খাবার এনে। শুকনা খাবার খেয়ে, অনাহারেও মাঠে শুয়ে ছিলেন অনেকে। এই ধারাবাহিকতায় আজ রাতও মাঠে কাটাচ্ছেন হাজারো নেতাকর্মী।

জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান মিন্টু বলেন, ‘টানা দুই দিন মাঠে কাটাচ্ছেন হাজারো নেতাকর্মী। অবর্ণনীয় কষ্ট সহ্য করে দুই দিন আগে সমাবেশস্থল এসেছেন কর্মীরা। তাদের উজ্জীবিত রাখতে বিভিন্ন জেলা-উপজেলা-ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন দফায় দফায় মিছিল করছে মাঠের চারদিকে।’

মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, শুধু বিএনপির কর্মী নয়, সমর্থক গোষ্ঠীও দুইদিন আগে মাঠে অবস্থান নিয়েছে। দল এবং দেশকে ভালোবেসে মাঠে এসেছেন তারা। রাতেই মাঠ কানায় কানায় ভরে গেছে। আরও দলে দলে মাঠে আসছে। আগামীকাল শনিবার সমাবেশস্থল জনসমূদ্রে পরিণত হবে।

আগামীকাল শনিবার দুপুর ২টার দিকে আনুষ্ঠানিভাবে শুরু হবে বিএনপির গণসমাবেশ। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতারা বক্তব্য দেবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে