,

দুরবস্থার কথা কাউকে বলতে পারছি না, সইতেও পারছি না

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানের একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক পদে চাকরি করেন কামরুল হোসাইন জয়। থাকেন রাজধানীর শেওড়াপাড়ায়। মা-বাবা ও স্ত্রীকে নিয়ে তার সংসার। বেতন পান ৫০ হাজার টাকা। এর মধ্যে ২৫ হাজার টাকা বাসা ভাড়া, ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা যাতায়াত খরচ, পানি-বিদ্যুৎ ও অন্যান্য খাতে ৪ হাজার টাকাসহ মোট ৩০ হাজার ৫০০ টাকা খরচ। বাকি ১৯ হাজার টাকায় তিনি সংসার চালান।

জয় দেশ রূপান্তরকে বলেন, ‘এক বছর ধরে বেতন একই জায়গায় আছে। কিন্তু বাজারে সবকিছুর দাম দ্বিগুণ-তিনগুণ হয়েছে। তিন কামরার বাসার জন্য পানির বিলসহ আগে ভাড়া দিতাম মাত্র ২০ হাজার টাকা। এখন তা বেড়ে হয়েছে ২৫ হাজার টাকা। নতুন করে যুক্ত হয়েছে পানির বিল। অফিসে যাতায়াত ও অন্যান্য খরচের জন্য আগে খরচ হতো ২ হাজার টাকা। কিন্তু এখন সবকিছুর দাম বাড়ায় আরও ১ হাজার টাকা যোগ হয়েছে খরচের খাতায়।’

অল্প টাকায় সংসার চালানো নিয়ে তিনি বলেন, আগে মাসের মাছ, মাংস একবারে কিনে ফ্রিজে রেখে দিতাম। এখন ফ্রিজআপ করা তো দূরের কথা, নিয়মিত মাছ কিনতেই কষ্ট হয়ে যায়। অনেক সময় অফিস থেকে ফেরার পথে কম দামে কোন সবজি-মাছ পাওয়া যায় তার জন্য অপেক্ষা করি।

ইচ্ছা থাকলেও এত অল্প টাকায় পরিবারের চাহিদা পূরণের উপায় নেই জানিয়ে জয় বলেন, ‘এই অবস্থার কথা কাউকে বলতে পারছি না, সইতেও পারছি না। আমি তো কষ্ট করে চলতে পারছি। কিন্তু যারা ২০ হাজার টাকার কম রোজগার করেন, তারা কীভাবে চলেন তা ভাবতেই কষ্ট পাই।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড