,

সমাবেশস্থলেই জুমার নামাজ আদায় করলেন বিএনপির নেতাকর্মীরা‍‍

news-image

বরিশাল প্রতিনিধি : বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশের দুই দিন আগেই সমাবেশস্থলে যোগ দেয়া নেতাকর্মীরা মাঠেই জুমার নামাজ আদায় করেছেন। এতে দুই ভাগে শত শত নেতাকর্মী নামাজ আদায় করেন।

মাঠেই নামাজ আদায় করতে পেরে খুশি নেতাকর্মীরা। কর্মীদের সঙ্গে কেন্দ্রীয়, স্থানীয় ও বরিশালের বিভিন্ন জেলা উপজেলার নেতাকর্মীরাও নামাজ আদায় করেন।

এসময় তারা বিভাগীয় গণসমাবেশ সফল করতে মহান আল্লাহর কাছে দোয়া করেন। পাশাপাশি বেগম খালেদা জিয়ার সুস্থতা, ও স্বৈরাচারী সরকারের হাত থেকে দেশের জনগণ যাতে মুক্তি পায় তার জন্য দোয়া করা হয়।

সমাবেশে নামাজ আদায় করা বরগুনা থেকে আসা মো. শফিকুল ইসলাম বলেন, সরকার যদি বাস-লঞ্চ বন্ধ করে না দিত তাহলে আমাদের আজ মাঠে নামাজ আদায় করতে হত না। আমরা বাড়িতে নামাজ আদায় করে শনিবারই সভাস্থলে আসতে পারতাম। তার পরও আল্লাহর রহমতে আজ শুক্রবার জুমার নামাজ আদায় করতে পেরেছি।

ওয়াহিদুল ইসলাম বলেন, এই সরকার আমাদের আটকে রাখতে চেয়েছিল আমরা দুইদিন আগেই মাঠে এসেছি। নামাজও আদায় করেছি। আমরা মাঠেই রাত কাটিয়েছি, আবার মাঠেই খেয়েছি। সমাবেশ শেষ করেই বাড়ি ফিরবো।

এদিকে শুক্রবার সকাল থেকই বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে বরিশাল ও এর আশপাশের জেলাগুলো থেকে সমাবেশস্থলে আসতে শুরু করেছে নেতাকর্মীরা।

কেন্দ্রীয় বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক বিল‌কিস জাহান শি‌রিন ব‌লেন, আমা‌দের নেতাকর্মী‌দের প‌রিবহন বন্ধ ক‌রে আট‌কে রাখা যা‌বে না। এখনই সমা‌বেশস্থ‌লে এতো নেতাকর্মী, তাহ‌লে ভাবুন ব‌রিশাল নগরী‌তে কত নেতাকর্মী অবস্থান কর‌ছে। সমা‌বে‌শে লক্ষা‌ধিক মানু‌ষের সমাগম ঘট‌বে বলে জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড