সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র, এশিয়ার বাজারে ধস

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র ফের বাড়িয়েছে সুদের হার। এর মাধ্যমে দেশটি মুদ্রাস্ফীতি সামাল দেওয়ার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে এশিয়ার শেয়ার বাজারে ধস নেমেছে।

ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেন্ট্রাল ব্যাংক সুদের হার বাড়িয়েছে শূন্য দশমিক ৭৫ শতাংশ। এর ফলে গত ১৫ বছরের মধ্যে সুদের হারের রেকর্ড বৃদ্ধি হলো। সেন্ট্রাল ব্যাংকের আশা, এর ফলে মুদ্রাস্ফীতি কমবে। অর্থনীতি স্থির হবে। কিন্তু সমালোচকরা বলছেন, এই সিদ্ধান্তের ফল ভালো হবে না।

মার্কিন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান পাওয়েল বলেছেন, সুদের হার আরও বাড়তে পারে। রাশিয়া-ইউক্রেন সংঘাতের পর যুক্তরাষ্ট্রসহ বহু দেশই মুদ্রাস্ফীতিতে লাগাম পরাতে সুদের হার বাড়িয়েছে ও বাড়াচ্ছে। জার্মানি, ফ্রান্স, ইটালি মুদ্রাস্ফীতির কবলে পড়েছে।

এশিয়ার বাজারে ধস

যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের পর এশিয়ার শেয়ার বাজারে ধস নামে। হংকং, সাংহাই, সিওলের কসপিতে শেয়ার বাজারে নিম্নমুখি হয়। সিডনিতেও শেয়ার বাজারে এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে। ছুটির দিন বলে জাপানের শেয়ার বাজার বন্ধ ছিল। হংকংয়ে শেয়ার বাজার ৪৪৮ পয়েন্ট পড়েছে, সাংহাইতে পড়েছে শূন্য দশমিক দুই শতাংশ, সিওলে শূন্য দশমিক ছয় শতাংশ।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে