সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূজার ভিডিও ও ছবি ঘিরে নেটদুনিয়া উত্তাল

news-image

বিনোদন প্রতিবেদক : অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ সরব চিত্রনায়িকা পূজা চেরি। কাজের পাশাপাশি ব্যক্তিজীবনের সবশেষ খবর পাওয়া যায় এই মাধ্যমে। ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রায় তাকে বিভিন্ন ভঙ্গিমায় ছবি প্রকাশ করতে দেখা যায়। এবার তার এমন কিছু ছবি এবং ভিডিও নিয়ে নেটদুনিয়ায় বেশ আলোচনা-সমালোচনা চলছে। তবে ছবিগুলো ঘিরে ভক্ত-দর্শকদের ইতিবাচক মন্তব্যই বেশি।

সম্প্রতি পূজা তার ফেসবুকে প্রকাশিত ছবিগুলোকে অনেকেই বলিউডের অভিনেত্রী আলিয়া ভাটের ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়ারি’র সঙ্গে তুলনা করেছে। আর সে ছবিগুলোতেও পূজাকে পাওয়া গেছে এমনই এক রূপে। যার প্রশংসায় মেতেছে নেটিজেনরা। তবে সমালোচনার তালিকাটাও ছোট নয়।
হাসান গাজী নামে একজন হিরো আলমের কবি’র ভঙ্গির একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘দুই সাহিত্যক কবিতা নিয়ে ব্যস্ত, আলম ভাইয়ের পুচ (পোজ) কিন্তু জুছ (জোশ)।’

এসএম ফয়সাল আহমেদ লিখেছেন, ‘গরিবের আলিয়া ভাট।’

মো. আনিস লিখেছেন, ‘আমাদের নেক্সট ভাবি।’

রাকিব মাহফুজ লিখেছেন, ‘ভালোবাসা তো সেদিন থেকেই বাদ দিছি, যেদিন থেকে শাকিবের সঙ্গে আমেরিকায় গিয়াছো।’ এমন অসংখ্য নেতিবাচক মন্তব্য পড়েছে ছবিগুলো ঘিরে।

তবে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে তার প্রকাশিত ভিডিওটি নিয়ে। ৩৫ সেকেন্ডে ভিডিওতে মন্তব্য পড়েছে ১৮ হাজার। আর শেয়ার হয়েছে দেড় হাজারেরও বেশি। সেখানে রিয়েক্ট পড়েছে ১১৪ হাজার।

টিম সালমান শাহ পেজের অ্যাডমিন মাসুদ রানা নকীব লিখেছেন, ‘আমার এক বন্ধু তো আপনার প্রেমে মজেছে আপনার সাম্প্রতিক ফটোশুট দেখে।’

রাহাতুল ইসলাম রিদু লিখেছেন, ‘ব্রেকআপের সবাই সবাই সুন্দর হয়ে যায়। আহ! কত মধুর স্মৃতি থেকে গেল আমাদের “স্বপ্নে”।’

সুজন পাটোয়ারী লিখেছেন, ‘শরমে শেয়ার দিতে পারলাম না।’

দেশ ছেড়ে বৈদেশ লিখেছেন, ‘কম পানির মাছ বেশি পানিতে পড়লে টাপুরটুপুর করে এটাই সত্য। আমাদের দেশের নায়ক-নায়িকাদের যদি ভারতের মতো এত বড় বাজার আর এত নামদাম থাকত, তারা কি যে করত তা কল্পনাই করা যায় না।’

এসএম নাজমুল লিখেছেন, ‘যুবসমাজ নষ্ট করতে এদের মতো নষ্ট মেয়েই যথেষ্ট।’

যতই নেতিবাচক কথা উঠুক না কেন, পূজা চেরি ছবি ও ভিডিওটি যে সবার মন কেড়েছে তার প্রমাণ অনেকটাই স্পষ্ট। কারণ, পূজা নতুন এই রূপে জয় করেছেন অনেকের মন।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে