শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাওলানা ভাসানী বিশ্ববিদ‌্যাল‌য়ের ভিসি দুদিন ধরে অবরুদ্ধ

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিশ্ববিদ‌্যাল‌য়ের (মাভা‌বিপ্রবি) ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মো. ফরহাদ হোসে‌ন‌কে অবরুদ্ধ ক‌রে কার্যালয় তালা ঝু‌লি‌য়ে দি‌য়ে‌ছেন তৃতীয় শ্রেণির (এডহক) কর্মচারীরা।

বুধবার সকাল ৯টায় তৃতীয় শ্রেণির এডহকে কর্মরত ২২ জন কর্মচারীর চাকরি স্থায়ীকরণের দাবিতে তারা তালা ঝু‌লি‌য়ে দেন। দ্বিতীয়‌ দিনও তি‌নি তার কার্যাল‌য়ে তালাবদ্ধ র‌য়েছেন।

আন্দোলনকারীরা জানায়, গত ৩০ অক্টোবর তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতির পক্ষ থেকে বিভিন্ন দাবি নি‌য়ে একটি স্মারকলিপি প্রদান করা হয় ভি‌সি বরাবর।

এ সময় তারা দাবি করেন- তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতির সঙ্গে পরামর্শক্রমে পরবর্তী বাছাই বোর্ড দেওয়া, বিজ্ঞাপিত পদে নিয়োগের ক্ষেত্রে ১০০% অভ্যন্তরীণ প্রার্থীদের নিয়োগ প্রদান, অভ্যন্তরীণ প্রার্থীদের শুধু মাত্র মৌখিক ভাইভা বোর্ডের ব্যবস্থা করা, বিজ্ঞাপিত ১৫টি পদের বিপরীতে ২২ জন এডহক ভিত্তিতে নিয়োজিত কর্মচারীদের স্থায়ীকরণ করা, তৃতীয় শ্রেণি কর্মচারীদের অসামঞ্জস্য পদকে সামঞ্জস্য করে নীতিমালায় অন্তর্ভুক্ত করা, যথাসময়ে তৃতীয় শ্রেণি কর্মচারীদের আপগ্রেডেশনের ব্যবস্থা করা, ড্রাইভারদের অধিকাল ভাতাসহ টিএডিএ প্রদান করা, তৃতীয় শ্রেণি কর্মচারীদের জন্য পৃথক মিনিবাসের ব্যবস্থা করা, তৃতীয় শ্রেণি কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ৮০% টাঙ্গাইলের লোকদের নিয়োগ প্রদান করা। তৃতীয় শ্রেণি কর্মচারীদের নিয়োগে পোষ্য কোঠা নির্ধারণ করা, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য মোটর কার ও মোটরসাইকেলের জন্য করপোরেট লোনের ব্যবস্থাকরণ, তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতির জন্য একটি কার্যালয়ের ব্যবস্থাকরণ, তৃতীয় শ্রেণি কর্মচারীদের জন্য বিশ্ববিদ্যালয় রেশিও অনুযায়ী গেস্ট হাউসের ব্যবস্থাকরণ, বিশ্ববিদ্যালয়ের গাড়িচালক এবং কারিগরি কর্মচারীদের দাপ্তরিক সাজ-পোশাকের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৮ সালের পরিপত্র এবং বাংলাদেশের গেজেট অনুযায়ী ব্যবস্থাকরণ, এ বিশ্ববিদ্যালয়ে কর্মরত তৃতীয় শ্রেণির কোনো চাকরিজীবী চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করলে মৃত কর্মচারীর পরিবার থেকে একজন তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরি প্রদান করা।

আন্দোলনকারী ও তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি এস এম মাহফুজুর রহমান বলেন, তৃতীয় শ্রেণির কর্মচারী সমিতির (মাভাবিপ্রবিতৃকস) কার্যকরী পরিষদ ৩৯তম সভার সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৩য় শ্রেণির সকল সদস্য কর্মবিরতি পালন করবে। তবে অ্যাম্বুলেন্স, ছাত্র-ছাত্রী সংশ্লিষ্ট এবং জরুরি সেবাসমূহ চালু থাকবে। এ ছাড়া অন্যান্য সকল পরিবহন সেবা বন্ধ থাকবে।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিশ্ববিদ‌্যাল‌য়ের (মাভা‌বিপ্রবি) ভিসি প্রফেসর ড. মো. ফরহাদ হোসে‌ন‌ ব‌লেন, পোস্ট ছাড়াই তারা এডহকে নি‌য়োগ পে‌য়ে‌ছিল বিগত ভি‌সির থাকাকালীন সম‌য়ে। গতকাল ১৪‌টি প‌দে নি‌য়োগ পরীক্ষা ছিল কিন্তু তারা তা‌তে অংশগ্রহণ না ক‌রে বি‌ভিন্ন দাবি নি‌য়ে আমা‌কে অবরুদ্ধ ক‌রে ক‌ক্ষে তালা ঝু‌লি‌য়ে দি‌য়ে‌ছে। এ ঘটনায় ইউজিসি কর্তৃপক্ষ‌কে ব‌লে ২২‌টি প‌দের জন‌্য নি‌য়ো‌গের ব‌্যবস্থা ক‌রে তা‌দের জানা‌নো হ‌লেও তারা তা‌দের অবস্থা‌নে অনড় র‌য়ে‌ছে। দুইদিন হল আমা‌কে অবরুদ্ধ ক‌রে রে‌খে‌ছে।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ