শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁচা-মরার ম্যাচের আগে বিশ্বকাপই শেষ ফখরের

news-image

অনলাইন ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেল পাকিস্তান। হাঁটুর চোটে ফখর জামানের ম্যাচটা তো খেলা হচ্ছেই না, এমনকি এই টপ অর্ডার ব্যাটারের বিশ্বকাপই শেষ হয়ে গেছে।

দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান ম্যাচের আগে বৃহস্পতিবার আইসিসির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে ফখরের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে। ফখরের বদলি হিসেবে মোহাম্মদ হারিসকে দলে নিয়েছে পাকিস্তান।

প্রথম দুই ম্যাচ হারায় টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে খেলার পথ কঠিন হয়ে যায় পাকিস্তানের। সিডনিতে বৃহস্পতিবার প্রোটিয়াদের বিপক্ষে জিততেই হবে তাদের।

জিততে হবে বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচেও। সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য ম্যাচগুলোর দিকে। সব মিলিয়ে পাকিস্তান এমনিতেই বেশ চাপে। এরমধ্যে ফখরের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে হারাতে হলো। নিশ্চিতভাবেই যা বড় ধাক্কা।

৩২ বছর বসয় ফখর চোট পেয়েছিলেন নেদারল্যান্ডসের বিপক্ষে আগের ম্যাচে। এই একটা ম্যাচই খেলেছেন তিনি। ৯২ রানের ছোট্ট লক্ষ্য তাড়ায় ১৬ বলে করেছিলেন ২০ রান।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ