,

উত্তরের ক্ষেপণাস্ত্র দক্ষিণে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে চলমান উত্তেজনা গতকাল নতুন মাত্রা অতিক্রম করেছে। উভয়পক্ষই উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র পরস্পরের দিকে নিক্ষেপ করেছে। এর মধ্যে এই প্রথমবারের মতো উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়ার জলসীমার একেবারে কাছাকাছি গিয়ে পড়েছে। খবর বিবিসি।

খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়া শুধু একদিনেই অন্তত ২৩টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে এর মধ্যে একটি দক্ষিণ কোরিয়ার শহর সোকচো থেকে মাত্র ৬০ কিমি. দূরে গিয়ে পড়েছে। জবাবে দক্ষিণ কোরিয়াও যুদ্ধবিমান উড়িয়েছে এবং বিতর্কিত সমুদ্রসীমায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। পরে পিয়ংইয়ং ৬টি মিসাইল ও ১০০ গোলা নিক্ষেপ করে।

উত্তর কোরিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়ার জবাবে তারা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। এ মহড়াকে উত্তর কোরিয়া ‘আগ্রাসনের উসকানি’ হিসেবে বর্ণনা করেছে।

এদিকে রয়টার্সের খবরে বলা হয়েছে, গতকাল উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি দক্ষিণ কোরিয়ার জলসীমার বাইরে পড়লেও দুই কোরিয়ার মধ্যে জলসীমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সক-ইয়ল এ ঘটনাকে ‘অঞ্চল দখলের’ চেষ্টা হিসেবে অভিহিত করেছেন।

এদিকে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, তাদের যুদ্ধবিমানগুলো দুই কোরিয়ার কার্যকর জলসীমা নর্দান লিমিট লাইনের (এনএলএল) উত্তরে তিনটি বায়ু থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়েছে। উত্তর কোরিয়াকে ‘উসকানির মূল্য দিতে হবে’ এমন মন্তব্য করে ইয়ুনের দপ্তর ‘দ্রুত ও দৃঢ় প্রতিক্রিয়ার’ প্রত্যয় জানানোর পর দক্ষিণ কোরিয়া ওই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়ে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ ( জেসিএস) জানিয়েছে, উত্তর কোরিয়ার পূর্ব ও পশ্চিম উপকূল থেকে বিভিন্ন ধরনের ১০টির মতো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর মধ্যে একটি উপকূলীয় শহর সোকচো থেকে ৬০ কিলোমিটার দূরে এবং ইউলং দ্বীপ থেকে ১৬৭ কিলোমিটার দূরে সাগরে এসে পড়ে, ওই সময় এ এলাকাগুলোতে বিমান হামলার সতর্ক সংকেত বাজানো হয়।

ইউলং কাউন্টির এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, সকাল প্রায় ৮টা ৫৫ মিনিটের দিকে (স্থানীয় সময়) আমরা সাইরেনের শব্দ শুনি আর তখনই আমাদের ভবনে থাকা সবাই বেসমেন্টের আশ্রয় কেন্দ্রে চলে যাই। ক্ষেপণাস্ত্রটি গভীর সাগরে পড়েছে এমনটি শোনার পর প্রায় সোয়া ৯টার দিকে আমরা বের হয়ে আসি।

উল্লেখ্য, গত সোমবার থেকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া তাদের অন্যতম বৃহত্তম যৌথ যুদ্ধবিমান মহড়া ‘ভিজিল্যান্ট স্ট্রম’ শুরু করেছে। এ মহড়া বন্ধের দাবি জানিয়ে গতকালই নির্বিচার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড