শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোহান-সাকিব ইস্যু নিয়ে উত্তপ্ত ভক্তরা!

news-image

ক্রীড়া প্রতিবেদক : টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ও ভারতের লড়াইটি এখন ভয়াবহ জায়গায় পৌঁছে গেছে। ভারত গতকাল ৫ রানে জিতেছে বটে। কিন্তু ফেসুবক বা সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় থামছে না। দুটি ইস্যু নিয়ে উত্তপ্ত তারা।

সাকিব সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, মাঠ পিচ্ছিল থাকলে ব্যাটিং সাইড সুবিধা পায়। সেটা ফিল্ডিং সাইডের জন্য না।’ অন্যদিকে ভিন্ন মত ও গুঞ্জন শোনা যাচ্ছে। বৃষ্টির পর আম্পায়ার যখন সাকিব ও রোহিতের কাছে যায় তখন সাকিব অনেকটা সময় আম্পায়ারের সঙ্গে বাদানুবাদ করেছেন। অনেকে বলছেন, সাকিব নাকি খেলতে চাননি! মাঠ ভেজা। খেলা ঝুঁকিপূর্ণ। সাকিবের আম্পায়ারের সিদ্ধান্ত মানতেই হতো।

এদিকে উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান প্লেয়ার মিক্সড জোনে আরেক বিতর্ক টেনে আনলেন। তিনি বলেছেন,‘ আপনারা দেখেছেন আমরা ভেজা মাঠে খেলেছি। এ ছাড়া ফেক ফিল্ডিংয়ের ঘটনাও ঘটেছে যেটা আমাদের পক্ষে যায়নি।’ আর ফেক ফিল্ডিংয়ের ঘটনাটি কেউ নাকি লক্ষ করেনি। আর লক্ষ্য ৫ রান পেনাল্টি পেত বাংলাদেশ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ও চায়ের আড্ডায় এখন এ দুটি ব্যাপার নিয়ে আলোচনা। অ্যাডিলেডে বৃষ্টি এসে গোল তো পাকিয়েছে। এখন জট খোলার কোনো উপায় নেই। ভারত তো ম্যাচ জিতে গেছে। বাংলাদেশ এ ম্যাচে ভালো লড়াই করেছে। সাকিব সংবাদ সম্মেলনে সব মেনেও নিয়েছেন। তার পরও সোহানের মিক্সড জোনের কথায় বিতর্ক চাপা থাকছে না। আর কিন্তু ও কেন থেকে যাচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ