সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটের লঞ্চ ও স্পিডবোট চলাচল আজ বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ রয়েছে।

বিআইড‌ব্লিউ‌টিএর নৌ নিরাপত্তা ও ট্রা‌ফিক ব্যবস্থাপনা বিভাগের প‌রিদর্শক ক‌বির হোসেন জানান, গতকাল বুধবার ভোলায় আওলাদ নামক এক‌টি লঞ্চে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল থেকে শুধু ভোলা রুটে লঞ্চ চলছে না। তবে মেহে‌ন্দিগঞ্জ ও মজুচৌধুরীরহাট রুটের লঞ্চগু‌লো এখনও চলাচল করছে।

ব‌রিশাল স্পিডবোট ঘাটের লাইন ইনচার্জ মো. লিটন ও তারেক শাহ বলেন, ‘ব‌রিশাল থেকে বোট চলাচলে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়‌নি। ভোলা থেকে বোট বন্ধ করা হয়েছে। এ কারণে এ রুটে বোট চলাচল বন্ধ রাখা হয়েছে।’

এদিকে ব‌রিশাল নগরের ডি‌সি ঘা‌টের ম‌তো, সদর উপজেলার লাহারহাট লঞ্চঘাট থেকেও ভোলাগামী স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। তবে সদর উপজেলার তালতলী থেকে মেহে‌ন্দিগঞ্জ রুটের স্পিডবোট চলাচল স্বাভা‌বিক রয়েছে।

এদিকে আগামী ৫ নভেম্বর ব‌রিশালে বিএন‌পির বিভাগীয় সমাবেশের কারণেই বন্ধ করা হয়ে‌ছে লঞ্চ ও স্পিডবোট এমনটাই বলছেন বিএন‌পি নেতারা।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে