,

শাহরুখের ‘পাঠান’ এর টিজারে কাঁপাচ্ছে বলিউড

news-image

বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খানের ৫৭ তম জন্মদিনে মুক্তি পেল কিং খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’ এর টিজার। দীর্ঘ ৪ বছর পর শাহরুখ ভক্তদের জন্য এল বাদশা ধামাকা। যশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির টিজার প্রকাশের পরপরই নেটজগতে শাহরুখ ভক্তদের উৎসবের আমেজ তৈরি হয়েছে। নড়েচড়ে বসেছে গোটা বলিউড।

পাঠানে শাহরুখের সঙ্গে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম প্রধান ভূমিকায় অভিনয় করছেন। এটি কিং খানের সবচেয়ে প্রত্যাশিত সিনেমাগুলোর মধ্যে একটি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান একটি অ্যাকশন এন্টারটেইনমেন্ট সিনেমা হতে যাচ্ছে। এই বছরের মার্চ মাসে নির্মাতারা সিনেমাটির ‘টিজার প্রোমো’ উন্মোচন করেছিলেন।

আজ, শাহরুখের ৫৭ তম জন্মদিন উপলক্ষে নির্মাতারা অবশেষে পাঠানের টিজার উন্মোচন করেছেন। টিজারটি শেয়ার করে শাহরুখ খান লিখেছেন ‘আপনার সিল্ট বেল্ট বেধে নিন। পাঠানের টিজার বের হয়েছে।’ এটি একটি অ্যাকশন-প্যাকড টিজার যা স্পাই ওয়ার্ল্ডের পাঠানকে ভক্তদের সঙ্গে পরিচিত করেছে।

টিজারটি এক মিনিটের বেশি। টিজারটির মাধ্যমে ভক্তরা পাঠানের ভিএফক্স, মিউজিক এবং তাদের প্রিয় তারকা শাহরুখের নতুন লুক দেখেছে। এই স্পাই থ্রিলারের মাধ্যমে শাহরুখ নতুন এক যাত্রা শুরু করতে যাচ্ছে। শাহরুখ খান তার লম্বা চুলে বেশ রুক্ষভাবে পর্দায় এসেছেন। টিজারে তার দুর্দান্ত এন্ট্রি ও ব্যাকগ্রাউন্ড মিউজিক ভক্তদের রোমাঞ্চিত করেছে। সেই সঙ্গে দীপিকা পাডুকোনের গ্ল্যামার ও অ্যাকশন এবং জন আব্রাহামের খলনায়ক লুক বেশ এক প্রতিযোগিতার আভাস দিচ্ছে। সিনেমাটি হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় ২০২৩ সালের ২৫ জানুয়ারী মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না