শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়া নির্বাচনে দাঁড়াতে পারবেন কি না, যা বললেন সিইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অংশ নিতে পারবেন কি না, সেটা সময় এলে আইনানুগভাবে পরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ বুধবার নির্বাচন কমিশনে (ইসি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান সিইসি।

খালেদা জিয়ার আইনজীবী বলেছেন, তার মক্কেল আগামী নির্বাচনে অংশ নেবেন। খালেদা জিয়া আসলেই নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘এ বিষয়ে কোনো প্রশ্নের উত্তর এখন দেব না। এটা যখন হবে, দেখা যাবে। সবকিছু আইন অনুযায়ী হবে। এখন অ্যাডভান্স কোনো কথা বলতে পারব না।’

একই বিষয়ে আরেক প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘এই বিষয়ে আমরা কিছুই জানি না। এটা নিয়ে মন্তব্য করতে চাই না। যিনি নির্বাচনে দাঁড়াবেন, আপনি দাঁড়ান, যেই দাঁড়ান, আমরা তার বিষয়টি আইনানুগভাবে পরীক্ষা করে দেখব। আমাদের আইনের কিছু কাঠামো আছে। কেউ ভোট করতে চাইলে ওই কাঠামোর মধ্যে ফিটিং করতে হবে। ওদিক দেখে কী হবে তা জানি না। কাজেই এই বিষয়ে কোনো মন্তব্য করব না।’

সিইসি বলেন, ‘তিনি (খালেদা জিয়া) আদৌ নির্বাচনে দাঁড়ালে আমরা সেটা আইনানুগভাবে পরীক্ষা করে দেখব। এখানে আইনগত দিক নিয়ে অগ্রিম কিছু বলার নেই। সময় আসুক সব খতিয়ে দেখব। তখন সব জানাব। এখন এত আগে কোনো কথা বলা ঠিক নয়।’

আইনগত কোনো বিষয় আছে কিনা এমন প্রশ্নের জবাবে এ সময়ে কমিশনার রাশেদা সুলতানা বলেন, এখানে আইনগত দিক নিয়ে অগ্রিম কিছু বলার নেই। সময় আসুক, সব খতিয়ে দেখবো। তখন সব জানাবো। এখন এত আগে কোনো কথা বলা ঠিক নয়।

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। প্রার্থিতা বাছাইয়ে সবগুলো মনোনয়নপত্রই বাতিল হয়। পরে আপিল করেও তিনি প্রার্থীতা ফিরে পাননি।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ