,

যারা বিদেশে বসে অপপ্রচার চালাচ্ছে সরকার তাদের শাস্তি দেবে: প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সংসদে বলেছেন, যারা বিদেশে বসে দেশ ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে সরকার তাদের শাস্তি নিশ্চিত করতে কাজ করছে।

তিনি বলেন, ‘যারা (বিদেশে অবস্থান করে) সরকার বিরোধী কর্মকাণ্ড, উসকানিমূলক ও বানোয়াট বক্তব্য প্রদানের সঙ্গে জড়িত, সরকার তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের জন্য কাজ করছে।’

সংসদে প্রশ্নোত্তর পর্বে লক্ষ্মীপুর-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, প্রবাসী বাংলাদেিশিরা রেমিট্যান্স পাঠানোর পাশাপাশি স্বাগতিক দেশে তাদের ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তি উজ্জ্বল করে। তারা স্বাগতিক দেশে অবস্থান করে বাংলাদেশের স্বার্থ রক্ষায় ভূমিকা রাখতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কিছু লোক বিদেশে অবস্থান করে দেশ ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে।

বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং বিদেশে অপপ্রচার বন্ধে বেশ কিছু পদক্ষেপের কথাও উল্লেখ করেন তিনি।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা এবং অপপ্রচার মোকাবেলায় আন্তর্জাতিক গণমাধ্যমে নিয়মিতভাবে বাস্তবভিত্তিক সংবাদ ও নিবন্ধ প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং নিয়মিত প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমে কোনো অসত্য ও অপপ্রচারমূলক কিছু প্রকাশিত হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক কূটনীতি শাখা গণমাধ্যমে বস্তুনিষ্ঠ ও বাস্তসম্মত জবাব পাঠায়।

তিনি আরো বলেন, যারা অপপ্রচার ছড়ায় সোশ্যাল মিডিয়ায় তাদের বানোয়াট ও ভিত্তিহীন পোস্ট মনিটরিং করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড