,

রেস্তোরাঁর ফার্নিচার বানাতে এফডিসির গাছ নিলেন ওমর সানী

news-image

বিনোদন ডেস্ক : রাজধানীর গুলশানে ‘চাপওয়ালা’ নামের রেস্তোরাঁ রয়েছে চলচ্চিত্র অভিনেতা ওমর সানী। এবার সে রেস্তোরাঁর শাখা খুলতে যাচ্ছেন তিনি। আর এ রেস্তোরাঁর ফার্নিচার বানাতে এফডিসি থেকে গাছ নিলেন এ চিত্রনায়ক।

জানা যায়, সম্প্রতি ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে এফডিসির মসজিদ চত্বরের একটি গাছ উপড়ে পড়ে। সেই গাছটি হাদিয়ার বিনিময়ে ফার্নিচার বানাতে নিয়েছেন ওমর সানী।

এদিকে, চিত্রনায়ক সাইমন সাদিকের করা এক ফেসবুক ভিডিওতে গাছটি নিয়ে ওমর সানীকে কথা বলতে দেখা যায়। ভিডিওতে তিনি বলেন, ‘এখানে (এফডিসি) অনেক কাজ করেছি। আমাদের বহু স্মৃতি রয়েছে। গাছগুলো ছোট দেখেছিলাম। গত শুক্রবার যখন এখানে নামাজ পড়তে আসি, গাছটা এভাবে পড়ে থাকতে দেখে খারাপ লেগেছে! তখন হঠাৎ করে মাথায় এল, আমার রেস্তোরাঁর জন্য কাঠ প্রয়োজন। এ কারণে গাছটি হাদিয়া দিয়ে নিয়েছি। গাছটি ঝড়ে পড়ে না গেলে নিতাম না।’

আগামী ২ ডিসেম্বর রাজধানীর আফতাবনগরে ‘চাপওয়ালা’র দ্বিতীয় শাখা খুলবেন ওমর সানী। সেখানে পুরান ঢাকার ঐতিহ্যবাহী চাপ পাওয়া যাবে। সঙ্গে লুচি ও আলুর দম থাকবে। এ ছাড়া এ রেস্তারাঁর স্পেশাল আইটেম হিসেবে থাকবে মৌসুমীর পছন্দের ‘এফডিসির থালা’।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির