সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবা হলেন সংগীতশিল্পী কিশোর

news-image

বিনোদন প্রতিবেদক : মেয়ের বাবা হলেন সংগীতশিল্পী কিশোর দাস। আজ বুধবার বিকেল ৩টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে সন্তানের বাবা হন এই সংগীত তারকা। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন কিশোর।

তার ভাষ্য, ‘আজ বিকেলে আমি বাবা হয়েছি। মা ও মেয়ে দুজনেই ভালো আছে। প্রথম বাবা হলাম, আনন্দের ভাষাটা মুখে বলে বোঝানো যাবে না। শুভ দিনক্ষণ দেখে মেয়ের নাম রাখা হবে। সবাই আমার সন্তান ও পরিবারের জন্য আশীর্বাদ করবেন।’

উল্লেখ্য, ‘ক্লোজআপ ওয়ান ২০০৬’ প্রতিযোগিতার মাধ্যমে গানের জগতে পা রাখেন কিশোর। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ভক্ত-শ্রোতাদের উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। পেয়েছেন সম্মাননাও। ২০১৯ সালের নভেম্বরে পরিবারের পছন্দে স্নিগ্ধা দাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে