সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেশিরভাগ সাংবাদিক হত্যার বিচার হয় না: ইউনেস্কো

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বব্যাপী যেসব সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে সেগুলোর বেশিরভাগেরই কোনো বিচার হয় না। আজ বুধবার জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান, ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর পক্ষ থেকে জানানো হয়, ৮৬ শতাধিক সাংবাদিক হত্যার বিচার হয় না। সংবাদমাধ্যম নিয়ে কাজ করাও জাতিসংঘের সংস্কৃতি বিষয়ক এ সংস্থাটির কাজের অন্তর্ভুক্ত।

সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের যথাযথ তদন্ত সাপেক্ষে এগুলোর সঙ্গে জড়িত অপরাধীকে শনাক্ত ও বিচারের আওতায় আনার জন্য ইউনেস্কো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

এক বিবৃতিতে ইউনেস্কোর মহাপরিচালক অদ্রে আজোলে জানান, অধিক সংখ্যক সাংবাদিক হত্যা মামলা অমীমাংসিত থাকলে বাক-স্বাধীনতা প্রতিষ্ঠিত হয় না। এতো বেশি হত্যা মামলার বিচার না হওয়ার কারণে অনুসন্ধানীমূলক সাংবাদিকতায়ও খারাপ প্রভাব পড়েছে।

এর আগের দশকে ৯৫ শতাধিক সাংবাদিক হত্যার বিচার হয়নি। সেই হিসেবে গত এক দশকে সাংবাদিক হত্যার বিচার না হওয়ার হার নয় শতাধিক কমেছে। বিষয়টিকে স্বাগত জানালেও সহিংসতা বন্ধের ক্ষেত্রে এটিকে অপ্রতুল বলে জানিয়েছে ইউনেস্কো।

২০২০ এবং ২০২১ সালের মধ্যে দায়িত্ব পালনের অংশ হিসেবে প্রতিবেদন তৈরির সময় ১১৭ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এছাড়া, ৯১ জন সাংবাদিক কাজের বাইরে হত্যাকাণ্ডের শিকার হন। এর মধ্যে অনেককে তাদের সন্তানসহ পরিবারের সদস্যদের সামনে হত্যা করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।

জাতীয় গণমাধ্যম আইন ও নীতি তৈরি ও কার্যকর করতে ইউনেস্কো সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে কাজ করছে। এর অংশ হিসেবে সাংবাদিকদের অধিকার প্রয়োগ এবং তাদের বিরুদ্ধে হামলার তদন্ত ও বিচার নিশ্চিতের জন্য বিচারক, প্রসিকিউটর এবং নিরাপত্তা বাহিনীকেও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। খবর: এএফপি

 

এ জাতীয় আরও খবর

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ