শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করছেন জি এম কাদের: জিয়াউল হক

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের আদালতের প্রতি সম্মান না দেখিয়ে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন বলে অভিযোগ তুলেছেন দলটির সাবেক উপদেষ্টা জিয়াউল হক মৃধা। আজ বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

জিয়াউল হক মৃধা বলেন, ২০১৯ সালের ২৮ ডিসেম্বরের পর থেকে অবৈধভাবে দল পরিচালনা করছেন জিএম কাদের। পাশাপাশি একজন আইনপ্রণেতা হয়ে আদালতের প্রতি সম্মান দেখান না, যা রাষ্ট্রদ্রোহিতার শামিল।

জাপার সাবেক এই উপদেষ্টা ঢাকার প্রথম আদালতে জি এম কাদেরের দলীয় কার্যক্রমের নিষেধাজ্ঞার ব্যাখ্যা দিয়ে বলেন, তিনি অগণতান্ত্রিক পন্থায় দলটি পরিচালনা করছেন। তার দলের চেয়ারম্যান থাকার অধিকার নেই। গঠনতন্ত্র অনুযায়ী বেগম রওশন এরশাদ জাতীয় পার্টির কর্ণধার।

তিনি আরও বলেন, গঠনতন্ত্রের ২০(১) ক ধারা ব্যবহার করে জাপায় দাসপ্রথা চালু রেখেছেন চেয়ারম্যান। গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দলে দাসপ্রথা চলতে পারে না। জাতীয় পার্টি সকালে এক রং, বিকেলে আরেক রং, আবার রাতে আরেক রং ধারণ করে।

রওশন এরশাদ জাতীয় পার্টিতে নতুন রং নিয়ে রাজনীতি শুরু করবেন বলে জানান জিয়াউল হক মৃধা। তিনি বলেন, যা দলের লাখ লাখ তৃণমূল নেতাকর্মীর মনের আকাঙ্ক্ষা পূরণ করবে।

গত আগস্টে রওশন এরশাদের ঢাকা সম্মেলন ইস্যুতে মসিউর রহমানের রাঙ্গার পর সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধাকে জাতীয় পার্টির উপদেষ্টা পরিষদের সদস্যসহ দলীয় সব পদ থেকে অব্যাহতি দেন দলটির চেয়ারম্যান জি এম কাদের।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ