নারীর সঙ্গে আওয়ামী লীগ নেতার ভিডিও ভাইরাল

news-image

নিজস্ব প্রতিবেদক : রাস্তার মধ্যে এক নারীকে শ্লীলতাহানির চেষ্টা করছেন টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামীম খান। এমনই একটি ভিডিও নিয়ে উপজেলাজুড়ে বইছে সমালোচনার ঝড়। গত ১২ অক্টোবর রাস্তার পাশের সিসি ক্যামেরায় শ্লীলতাহানির বিষয়টি ধরা পড়ে।

স্থানীয়রা জানান, ১২ অক্টোবর রাতে মির্জাপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ওই স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শামীম খান মুসলিম পাড়ার এক বাড়িতে জন্মদিনের দাওয়াতে যান। ওই সময় এক নারীকে কৌশলে বাড়ির বাইরে ডেকে আনেন তিনি। কিছুক্ষণ কথা বলার পর ওই নারী চলে যাওয়ার চেষ্টা করলে শামীম তাকে পেছন থেকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা চালান। ঘটনাটি মুসলিমপাড়া-পাহাড়পুর রাস্তায় থাকা সিসি ক্যামেরায় ধরা পড়ে। পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়। লোক-লজ্জার ভয়ে ওই নারী কোথাও এ ব্যাপারে অভিযোগ করেননি।

এ বিষয়ে কাউন্সিলর শামীম খান গণমাধ্যমকে বলেন, ‘ভাইরাল হওয়া ভিডিওটি আমার নয়, তবে ছবিটি আমার। ঢাকা থেকে আসা মুসলিম পাড়ার বাসিন্দা আলাউদ্দিন মিন্টু ওই ভিডিও বানিয়ে ভাইরাল করেছে। জন্মদিনের দাওয়াত থাকায় ওই সময় আমি ওই বাড়িতে যাই।’

আলাউদ্দিন মিন্টু বলেন, ‘ভিডিও বানানো যায় না। এ ছাড়া মামলার বিষয়টিও সম্পূর্ণ মিথ্যা। কাউন্সিলর শামীম আমাকে নানাভাবে হুমকি দিয়ে আসছেন।’

মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ বলেন, ‘শামীমের বিরুদ্ধে দলীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ওই কাউন্সিলরের বিরুদ্ধে পৌর পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান