,

গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার ধামরাইয়ে কয়েকটি এলাকায় গরু চুরির অভিযোগে বাবলী আক্তার নামে ছাত্রলীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে সাভার পৌর এলাকার নয়াবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাবলী ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক। তিনি নয়াবাড়ি এলাকার বাদশা মিয়ার মেয়ে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘ধামরাইয়ে বিভিন্ন সময় কয়েকটি গরু চুরির ঘটনা ঘটেছে। ঘটনাগুলোতে মামলা দায়ের হয়। ওই মামলাগুলোতে তদন্ত করতে গিয়ে দেখা যায় বাবলী গরুগুলো তার হেফাজতে রেখে বিক্রি করতেন। ওই ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিস্তারিত পরিচয় এ মুহূর্তে বলতে পারছি না।’

ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, ‘তিনি আমাদের সংগঠনেরই। আমি গ্রেপ্তারের বিষয়টি জানিনা। তবে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯

ইতালি থেকে ফিরেই হামলা নিয়ে মুখ খুললেন বাঁধন

ডাকসুতে জিন্নাহর ছবি, ছাত্রদলের প্রতিবাদ