,

ভারতের বিপক্ষে হেরে যা বললেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : লিটন দাসের ঝলমলে শুরু আর নুরুল হাসান সোহানের চেষ্টার পরেও ভারতের বিরুদ্ধে জিততে পারেনি বাংলাদেশ। উত্তেজনার ম্যাচে ভারতের বিপক্ষে ৫ রানে হেরেছে টাইগাররা। আবারো তীরে এসে তরী ডুবল বাংলাদেশের। তবে ম্যাচ শেষে টাইগার অধিনায়ক মানছেন, এটি একটি দুর্দান্ত খেলা ছিল।

সাকিব বলেন, ‘আমরা যখন ভারতের বিপক্ষে খেলি, তখন আমরা প্রায় চলে এসেছি কিন্তু আমরা লাইন শেষ করি না। উভয় দলই এটি উপভোগ করেছে, এটি একটি দুর্দান্ত খেলা ছিল। আমরা এটাই চেয়েছিলাম। শেষ পর্যন্ত কাউকে জিততে হয় আবার কাউকে হারতে হয়।’

এদিন টাইগারদের হয়ে সর্বোচ্চ রান করেছেন লিটন দাস। ব্যাট হাতে ২৭ বলে ৬০ রান করেন এই ওপেনার। তাইতো ম্যাচ হারলেও লিটন পেলেন অধিনায়কের ভূয়সী প্রশংসা।
সাকিব আল হাসান বলেন, ‘ লিটন দাস আমাদের সেরা ব্যাটসম্যান। পাওয়ার প্লেতে যেভাবে ব্যাটিং করেছে তা আমাদের অনেক গতি দিয়েছে। আমাদের বিশ্বাস দিয়েছে যে আমরা এখানে শর্ট বাউন্ডারি দিয়ে তাড়া করতে পারি।’

ইনফর্ম বোলার তাসকনিকে টানা চার ওভার করানোর কারণ সম্পর্কে সাকিব বলেন, ‘ভারতের শীর্ষ চারের দিকে তাকালে দেখা যাবে, তারা খুবই বিপজ্জনক। আমাদের পরিকল্পনা ছিল তাদের টপ চারের উইকেট তুলে নেওয়ার এবং সেজন্যই আমরা তাসকিনকে টানা বোলিং করেয়েছি। দুর্ভাগ্যবশত সে উইকেট নিতে পারেনি কিন্তু রান খুব কম দিয়েছে।’

বাংলাদেশ অধিনায়কের লক্ষ্য সামনের ম্যাচ,‌ ‘এই বিশ্বকাপে আমরা খুব রিল্যাক্স হয়েছি এবং ক্রিকেট নিয়ে খুব বেশি কথা বলছি না। আমাদের আরও একটি ম্যাচ বাকি আছে এবং আমরা তাতে মনোনিবেশ করতে চাই।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯