,

সাবেক বিচারপতি মানিকের ওপর হামলা

news-image

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা হয়েছে। আজ বুধবার বিকেলে রাজধানীর পল্টন এলাকায় নিজ গাড়িতে যাওয়ার পথে একটি মিছিল থেকে তার গাড়িতে এ হামলা হয়।

জানা গেছে, পল্টন এলাকা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় একটি মিছিল থেকে সাবেক বিচারপতি মানিকের গাড়িতে হামলা করা হয়। এ সময় তার গাড়ি ভাঙচুর ও তার সঙ্গে থাকা সরকারি গানম্যানের ওপরও হামলা হয়।

বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, ‘ফকিরাপুল মোড়ে আমার ওপর হামলা করা হয় বিএনপির মিছিল থেকে। আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং দুর্বৃত্তরা আমাকে, গাড়ির ড্রাইভার ও গানম্যানকে কিল-ঘুষিসহ মারধরও করেছে।’

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের সহকারী কমিশনার (এসি) আবুল হাসান জানান, তারা ওই হামলার কথা শুনেছেন। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে গেছেন। তিনি সেখানে গিয়ে বিস্তারিত জানতে পারবেন।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বলেন, ‘উনার গানম্যানের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাটি পুলিশ হাসপাতালের সামনে ঘটেছে বলে জেনেছি। গাড়ির ড্রাইভার ও গানম্যানকে আসতে বলা হয়েছে এবং অভিযোগ দিলে আমরা অভিযোগ নেব।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯