শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, পাল্টা জবাব দক্ষিণের

news-image

সীমান্তে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, পাল্টা জবাব দক্ষিণের
অনলাইন ডেস্ক : উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো নিজেদের জলসীমা অতিক্রম করে দক্ষিণ কোরিয়ার কাছাকাছি গিয়ে পড়েছে। খবর আলজাজিরার।

উত্তর কোরিয়া বুধবার সকালে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে। এর মধ্যে একটি দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এবং জাপানি উপকূলরক্ষীরা শনাক্ত করেছে।

এটি দক্ষিণের উপকূল থেকে ৬০ কিলোমিটার কম দূরে গিয়ে পড়েছে।

দক্ষিণ কোরিয়াও এ ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে।

কয়েক ঘণ্টা পর দক্ষিণ কোরিয়া জানিয়েছে, তারা দুই দেশের সামুদ্রিক সীমান্তের উত্তর দিকে সমুদ্রে তিনটি আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব উপকূলের কিছু বিমান রুটও বাণিজ্যিক বিমানের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

চলতি সপ্তাহে কোরীয় উপদ্বীপের চারপাশে যৌথ সামরিক মহড়া চালানো বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে পিয়ংইয়ংয়ের সতর্ক করার এক দিন পরই উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ছুড়ল।

চলতি বছর পিয়ংইয়ং রেকর্ডসংখ্যক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। গত শুক্রবারও তারা দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে।

 

এ জাতীয় আরও খবর

নারী-শিশু নির্যাতন মামলায় এক মাসে হাইকোর্টের ১০ রায়

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি

এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে ইইউ ও জি-৭৭

দুরেফিশান-শেহেরিয়ারের ‘দার-ই-নিজাত’ আসছে আগস্টে

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে মেসি

ফিলিস্তিনি কারাগার ঘিরে কুমির প্রকল্পের দাবি ঘিরে আলোচনা

সেরা ডুবুরি সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি

চন্দনাইশে ত্রাণ বিতরণে ভেঙে পড়ল মঞ্চ

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত পরিবার, নিষিদ্ধের দাবি

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচ ২০০ টাকা

বন্যার্তদের পাশে সরকার, চলবে সহায়তা কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি