,

চার ঘণ্টায় ১০ ভোট!

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাই‌লের গোপালপু‌রে উপ‌নির্বাচ‌নে নগদা শিমলা ইউ‌নিয়‌নে এক‌টি কে‌ন্দ্রে চার ঘণ্টায় ১০ ভোট প‌ড়ে‌ছে।

স‌রেজ‌মি‌নে জানা গে‌ছে, নগদা শিমলা ইউনিয়‌নের দ‌ক্ষিণপাথা‌লিয়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য় কে‌ন্দ্রে সকাল থে‌কেই ভোটার উপ‌স্থি‌তি কম। ইলেকট্রনিক ভো‌টিং মে‌শি‌নের ( ই‌ভিএম) মাধ্যমে সকাল ৮টা থে‌কে ভোটগ্রহণ শুরু হ‌য়ে‌ছে। এ‌তে কে‌ন্দ্রের ১ নম্বর ক‌ক্ষে ৩৮৯ ভোটা‌রের ম‌ধ্যে ২৮‌টি ভোট, একই ক‌ক্ষের ৩৮৭ ভোটা‌রের ম‌ধ্যে ২৩‌টি ভোট। ৭ নম্বর ক‌ক্ষে ৩৯০ ভোটা‌রের ম‌ধ্যে ১০ ভোট, ৩ হাজার ৯৯১ ভোটের ম‌ধ্যে ১৬ ভোট, এছাড়া ৯ নম্বর ক‌ক্ষের ৩৮৮ ভোটের ম‌ধ্যে ১১ ভোট, একই ক‌ক্ষের ৩৯০ ভোদের ম‌ধ্যে ২০ ভোট প‌ড়ে‌ছে।

দ‌ক্ষিণপাথা‌লিয়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য় কে‌ন্দ্রের পোলিং অফিসার জানান, উপ‌নির্বাচ‌নে ভোটার‌দের আগ্রহ খুবই কম, তাই কে‌ন্দ্রে ভোটার কম। কে‌ন্দ্রে শুধু নৌকা প্রতী‌কের এ‌জেন্ট র‌য়ে‌ছে আর কোন প্রার্থীর এ‌জেন্ট নেই।

দ‌ক্ষিণপাথা‌লিয়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য় কে‌ন্দ্রের মো. মোজা‌ম্মেল হো‌সেন জানান, নৌকার প্রার্থীর এ‌জেন্টসহ অন্যান্য প্রার্থী‌দের এ‌জেন্ট থাকার জন্য ছ‌বি ও আই‌ডি দি‌য়ে‌ছে। কিন্তু নৌকার এ‌জেন্ট ছাড়া আর কোন এজেন্ট কে‌ন্দ্রে আ‌সে‌নি। কেন্দ্রে ভোটার উপ‌স্থি‌তিও কম। দুপু‌রের পর হয়তো ভোটার উপ‌স্থি‌তি বাড়‌বে।

নগদা শিমলা ইউ‌নিয়‌ন নির্বাচ‌নে আনারস প্রতী‌কের প্রার্থী গোলাম মোস্তফা অ‌ভি‌যোগ ক‌রে ব‌লেন, ভোটার‌দের রাস্তা থে‌কে আট‌কে দেয়া হ‌চ্ছে। ভোটাররা কে‌ন্দ্রে আস‌তে পার‌ছে না তা‌দের ভয়ভী‌তি দেখা‌নো হ‌চ্ছে।

প্রসঙ্গত, গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান সোহেল ও আনারস প্রতীকের প্রার্থী গোলাম মোস্তফা আঙ্গুর নির্বাচনে অংশ নিচ্ছেন। এ ইউনিয়ন ছাড়াও সদস্য পদে ঘাটাইল উপজেলার দেওলাবাড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এবং মধুপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড