শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মূল্যস্ফীতি যেভাবে বেড়েছে সেভাবে বাড়েনি বেতন: পরিকল্পনামন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : এটা স্বীকৃত যে দেশে মূল্যস্ফীতি যেভাবে বেড়েছে সেভাবে বেতন-ভাতা বাড়েনি বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

বুধবার (২ নভেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে উপস্থিত ছিলেন আইএলও’র ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ (এসএমই) বিশেষজ্ঞ গুনজান দালাকোটি, প্রধান টেকনিক্যাল উপদেষ্টা ইগোর বোস, জাতীয় প্রকল্প সমন্বয়ক অ্যানি ডং ও প্রোগ্রাম অফিসার খাদিজা খন্দকার।

মূল্যস্ফীতি বাড়ার মূল কারণ কী সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, এটা কিন্তু আমাদের বাজারের ব্যর্থতা নয়। আমাদের বাজার এখন বিশ্ব বাজারের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। অন্য বাজারের চাপ আমাদের এখানে এসেছে। তবুও আমি দাবি করে বলতে পারি মূল্যস্ফীতি যে হারে বেড়েছে, আমাদের মতো নিম্ন আয়ের দেশের জন্য ভালো মনে করি।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আইএলও’র প্রতিনিধিরা চা শ্রমিক ও উপকূলীয় জেলেদের মজুরি বাড়ানোর কথা বলেছে। আমরা তো সম্প্রতি চা শ্রমিকদের মজুরি বাড়িয়েছি। মজুরি বাড়ানোর কাজ চলছে, সামনে আরও বাড়ানো হবে।

এম এ মান্নান বলেন, চা শ্রমিকদের এক হাজার টাকা বাড়িয়ে দিলেও তারা অনেক সময় চা বাগান ছেড়ে যায় না। তারা ওই বাগানেই থাকতে চায়। কারণ তারা আবহমানকাল থেকে এই গ্রাম বাংলায় থাকে। অনেকে ভাবে তাদেরকে কাজ করাতে বাধ্য করা হচ্ছে। আসলে বিষয়টা এমন নয়।

আইএমএফের ঋণ আসলে অর্থনীতি স্বস্তির জায়গায় আসবে কী না? পরিকল্পনা মন্ত্রী বলেন, আমার পকেটে ১০০ টাকা আছে এখন কেউ ১০ টাকা ধার দিলে কিছুটা ভালো হবে। আইএমএফ ঋণেও কিছুটা সাময়িক স্বস্তি মিলবে। তবে সরকার অস্বস্তিতে নেই, সবাই তো বাজারে যায়।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ