,

পাওয়ার প্লেতে বাংলাদেশের দারুণ বোলিং

পাওয়ার প্লেতে বাংলাদেশের দারুণ বোলিং
অনলাইন ডেস্ক : টস জিতে অধিনায়ক সাকিব আল হাসান নিলেন বোলিংয়ের সাহসী সিদ্ধান্ত। পাওয়ার প্লেতে দারুণ বোলিং করে অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করলেন পেসাররা। রোহিত শর্মার উইকেটে হারিয়ে যেখানে মাত্র ৩৭ রান তুলতে পারল ভারত।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে গ্রুপ-২ এর ম্যাচে বুধবার মাঠে নামছে ভারত ও বাংলাদেশ। অ্যাডিলেডে ম্যাচটি শুরু হয়েছে দুপুর ২টায়।

বোলিংয়ে শক্তি বাড়াতে বাংলাদেশ সৌম্য সরকারের জায়গায় একাদশে যোগ করেছে শরিফুল ইসলামকে।

এ ম্যাচে বাংলাদেশ ও ভারত যখন খেলতে নামছে, তখন দুই দলের সামনেই খোলা সেমিফাইনালে খেলার পথ। তিনটি করে ম্যাচ শেষে দুই দলেই দুটি করে জয়।

বাংলাদেশ হারিয়েছে নেদারল্যান্ডস ও জিম্বাবুয়েকে। মাঝে হেরেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। অন্যদিকে পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে জয় তুলে নিলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ধাক্কা খায় ভারত।

এখন বাংলাদেশের বিপক্ষেও হেরে গেলে আরও বড় ধাক্কা খেতে হবে ভারতকে। কারণ এতে সেমিফাইনালের পথ অনেকটাই কঠিন হয়ে যাবে তাদের। নিজেরা নির্ভার থেকে প্রতিপক্ষের ওপর থাকা এই চাপের সুযোগটা নিশ্চয়ই নিতে চাইবে বাংলাদেশ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড