,

জমি জালিয়াতির অভিযোগে ভোরের পাতা সম্পাদক এরতেজা গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : জমি জালিয়াতির অভিযোগে ভোরের পাতার সম্পাদক কাজী এরতেজা হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার রাজধানীর গুলশান-২ নম্বর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ জানিয়েছেন।

পিবিআই জানায়, কাজী এরতেজা হাসানের বিরুদ্ধে রাজধানীর খিলক্ষেত থানায় জমি জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মামলা রয়েছে। ওই মামলার বাদী আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূইয়ার ভাই সাইফুল ইসলাম। গত ১ জানুয়ারি দায়ের করা এই মামলায় আরও তিনজনকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন আবু ইউসুফ আব্দুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সী।

মামলায় বলা হয়েছে, ঢাকার দক্ষিণখানে একটি বিশ্ববিদ্যালয়ের জন্য আশিয়ান গ্রুপের কাছ থেকে জমি কেনা নিয়ে জালিয়াতি করেন এরতেজা ও তাঁর সহযোগীরা। জমির দামের পুরো টাকা না দিয়ে জালিয়াতি করে রেজিস্ট্রি সম্পন্ন করার অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯