,

ঐশ্বরিয়াকে অর্ধ-কোটি টাকা দামের আংটি উপহার দিয়েছেন অভিষেক!

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন কোথাও উপস্থিত থাকা মানেই সবার নজর তার দিকে। সেই সঙ্গে নজর কাড়ে তার হাতে থাকা হীরার আংটিও। বিয়ের সময় স্বামী অভিষেক বচ্চন এটি তাকে উপহার দিয়েছিলেন। যখনই সুযোগ পান, এই আংটি পরেন ঐশ্বরিয়া।

সংবাদ সংস্থা সূত্র দিয়ে ভারতীয় সংভাদমাধ্যম আনন্দবাজার জানায়, ৫৩ ক্যারেট হীরা দিয়ে বানানো হয়েছে ঐশ্বরিয়ার হাতের আংটি। আংটিটির দাম ৫০ লাখ টাকা!

অর্ধ-কোটি টাকা মূল্যের এই আংটিতে প্রায়ই মজে থাকতে দেখা যায় ঐশ্বর্যাকে। এ নিয়ে কটাক্ষের শিকারও হয়েছেন তিনি। অনেকে বলেন, ঐশ্বরিয়া নাকি লোকদেখানোর জন্যই এই দামি আংটি পরে থাকেন। যে জায়গায় বেশি লোকজন জড়ো হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক সেই জায়গাতেই তার হাতে এই আংটি দেখা যায়। যদিও এ প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি অভিনেত্রী।

গসিপ রয়েছে, পুত্রবধূ হিসেবে ঐশ্বরিয়াকে পছন্দ ছিল না জয়া বচ্চনের। অভিষেক বচ্চনের জীবনসঙ্গিনী হিসেবে রানি মুখার্জিকে পছন্দ করেছিলেন অমিতাভপত্নী।

গুঞ্জন রটে, প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়ার জনপ্রিয়তা অভিষেকের চেয়ে বেশি বলেই নাকি রাজি ছিলেননা জয়া। তবু ঐশ্বরিয়া-অভিষেকের ভালোবাসার কাছে পিছু হটতে বাধ্য হয় পারিবারিক মত।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির