শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘টাকা নিয়ে’ মাদকসেবীকে ছেড়ে দেওয়া পুলিশ কর্মকর্তাকে শোকজ

news-image

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : মাদকসেবীর কাছ থেকে ১৫ হাজার ৫০০ টাকা নিয়ে তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গত রোববার নোয়াখালীর কোম্পানীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভায় এ অভিযোগ তোলেন রামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজিস সালেকিন রিমন।

এ ঘটনায় অভিযুক্ত কোম্পানীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রোবেল মিয়াকে গতকাল সোমবার কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠিয়েছেন ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান।

সভা ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, এএসআই মো. রোবেল মিয়া গত ২৮ অক্টোবর রাত ৩টার দিকে টহল দেওয়ার সময় বামনী বাজার থেকে মাদকসেবী সুজনকে (২৯) মাদক ব্যবসায় সম্পৃক্ততার অভিযোগে আটক করে। পরে তার স্ত্রী, বড় ভাই সিএনজিচালক মো. শাকিল ও মামা জুয়েলের মাধ্যমে ১৫ হাজার ৫০০ টাকার বিনিময়ে সুজনকে ছেড়ে দেওয়া হয়। এ সময় মধ্যস্ততা করেন এএসআই রোবেল মিয়ার স্থানীয় সোর্স ইমরান।

ভুক্তভোগী সুজন বলেন, এএসআই রোবেল মিয়া ওই রাতে তার ঘরে তল্লাশি করার পর মাদক সম্পৃক্ততার অভিযোগ তোলেন। পরে মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে দুই দফায় তার স্ত্রী, বড় ভাই ও মামার কাছ থেকে ১৫ হাজার ৫০০ টাকা নেন।

এ বিষয়ে এএসআই রোবেল মিয়ার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাদেকুর রহমান বলেন, ‘আইনশৃঙ্খলা সভায় তার বিরুদ্ধে অভিযোগ আসার পর আমি এএসআই রোবেল মিয়াকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছি।’

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ