শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোবাইল-কম্পিউটারের সব মুছে ‘ফাঁস নিলেন’ বিশ্ববিদ্যালয়ের ছাত্র

news-image

নিজস্ব প্রতিবেদক : রামপুরা থেকে নিয়াজ মোর্শেদ নাদিম (২০) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির চতুর্থ সেমিস্টারের ছাত্র ছিলেন।

আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টায় হাতিরঝিল থানার পশ্চিম রামপুরা এলাকায় নিজ বাসা থেকে নাদিমের লাশ উদ্ধার করা হয়।

মোর্শেদের ভাই নাঈম বলেন, ‘আমরা দুই ভাই হাতিরঝিল থানার পশ্চিম রামপুরা ওয়াবদা রোডের বাসায় থাকি। আজ সকালে দেখতে পাই ফ্যানের সঙ্গে তার লাশ ঝুলছে। ধারণা করছি, সোমবার রাতের কোনো এক সময় সে নিজের কক্ষে গলায় ফাঁস দেয়। এর আগে নাদিম তার মোবাইল, ফেসবুক ও কম্পিউটারের সব কিছু রিসেট (মুছে) দিয়ে গেছে।’

তিনি বলেন, ‘আমরা কখনই নাদিমের কোনো অভাব অপূর্ণ রাখিনি। পরিবারের কারও সঙ্গে তার কোনো বিষয় নিয়ে মনোমালিন্য বা কথা-কাটাকাটি কিছুই হয়নি। কারও সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কি না, এই বিষয়েও আমরা কিছুই জানতে পারিনি।’

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মিনহাজুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে দুপুরে আমরা ওই ছাত্রের লাশ উদ্ধার করি। কী কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, তা এখনো জানা যায়নি। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ