,

দুই মন্ত্রণালয়ে নতুন সচিব

news-image

নিজস্ব প্রতিবেদক : শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলির আদেশ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবেই দায়িত্ব পালন করবেন।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হুমায়ুন কবীর খোন্দকারকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব করেছে সরকার। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২০২১ সালের ২৬ জানুয়ারি রাজশাহীর বিভাগীয় কমিশনার থেকে পদোন্নতি দিয়ে হুমায়ুন কবীর খোন্দকারকে সচিব করা হয়। তখন থেকে তিনি নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হিসেবে নিয়োগ পান। তিনি বিসিএস দশম ব্যাচের কর্মকর্তা।

এদিকে, স্থানীয় সরকার বিভাগের সচিবের দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ ইবরাহিম। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বে আছেন। আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আগামীকাল বুধবার থেকে তিনি নতুন এ দায়িত্ব পালন করবেন।

চলতি বছরের গত ৬ এপ্রিল মুহাম্মদ ইবরাহিম সচিব পদে পদোন্নতি পান। একই মাসের ১১ এপ্রিল তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। মুহম্মদ ইবরাহিম ১৯৯৩ সালের এপ্রিল মাসে বাংলাদেশ সিভিল সার্ভিসে (প্রশাসন ক্যাডার) যোগদান করেন। পিপিপিতে নিয়োগের আগে তিনি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯