,

সরকারের শেষ রক্ষা হবে না: রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, ‘সরকার বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতনের হাতিয়ার হিসেবে আইন আদালত ব্যবহার করছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী ও আইন আদালতকে ব্যবহার করে সরকারের শেষ রক্ষা হবে না।’

মঙ্গলবার (১ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, ‘দলের চলমান সরকারবিরোধী আন্দোলনে ভীত হয়ে সরকার আদালতকে ব্যবহার করে বিরোধী নেতা-কর্মীদের সাজা দিচ্ছে। সরকার এক অজানা ভয় থেকে তারেক রহমান ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করেছে। পতনের ভয় থেকেই এসব করছে।’

এ সময় অবিলম্বে তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানান বিএনপির এই মুখপাত্র।

রিজভীর নেতৃত্বে মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল হয়ে আবার নয়াপল্টনে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না, কামরুজ্জামান দুলাল, গোলাম মাওলা শাহীন, এনামুল হক, ওমর ফারুক কাওছার, মেহেবুব মাসুম শান্ত, স্বেচ্ছাসেবক দলের শফিউদ্দিন সেন্টু প্রমুখ।

মানুষ ছুটছে টিসিবির ট্রাকের পিছে

এর আগে, দুপুরে ২০ দলীয় জোটের শরিক লেবার পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ সংগ্রামের বিকল্প নেই’ শীর্ষক এক আলোচনা সভায় শেখ হাসিনার উদ্দেশে রিজভী বলেন, ‘আপনি তো অবৈধভাবে ক্ষমতায় আছেন। সে জন্যই গণভবনে চিতল মাছ ধরে সেই মাছ বোনকে দেখাচ্ছেন। সেই ছবি আবার ফেসবুকেও দিচ্ছেন আর বোঝাচ্ছেন যে দেশের মানুষ ভালো আছে। অথচ দেশের মানুষ টিসিবির পণ্য কিনতে ট্রাকের পেছনে ছুটছে। তারা দিশেহারা। তারা নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খাচ্ছে।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯