,

জহুরুল-জুনায়েদের শতকে বড় সংগ্রহ রাজশাহীর

news-image

ক্রীড়া প্রতিবেদক : একসঙ্গে ব্যাট করতে নেমেছিলেন জহুরুল ইসলাম অমি আর জুনায়েদ সিদ্দিক। এক সময়ের জাতীয় দলের নিয়মিত মুখ এ দুই ব্যাটার বহুকাল গায়ে জড়ান না লাল-সবুজ জার্সিটা। তবে জাতীয় ক্রিকেট লিগে নিজেদের প্রমাণ করেছেন, তারা এখনও ফুরিয়ে যাননি।

উদ্বোধনীতে নেমে দুজন মিলে গড়েছেন ৩৩৩ রানের জুটি। ১১৩ ওভার টিকে থেকে দুজনেই পেয়েছেন শতকের দেখা। সিনিয়রদের অনুপ্রেরণায় শেষ বেলায় প্রীতম কুমারও ধুন্ধুমার ব্যাটে পেয়ে যান তিন অংকের রান। তাতে বরিশালের বিপক্ষে ৮ উইকেট হারিয়ে ৫০৮ রানে ইনিংস ঘোষণা করেছে রাজশাহী।

জহুরুল ইসলাম অমি ১৭৭ রান করে আউট হয়েছেন। তার ইনিংসটি সাজানো ছিল ১৭টি চার ও ১টি ছক্কায়। এছাড়া ১৫ চার ও ১ ছক্কায় জুনায়েদ সিদ্দিক খেলেন ১৪৯ রানের ইনিংস। শেষ দিকে উইকেট রক্ষক ব্যাটার প্রীতম কুমার ৮৯ বলে ৫ চার ও ৪ ছক্কায় ১০১ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন।

বরিশালের হয়ে রুয়েল মিয়া, তানভির ইসলাম ও মোহাম্মদ আশরাফুল দুটি করে উইকেট শিকার করেছেন। এছাড়া সোহাগ গাজী ও মঈন খান নিয়েছেন একটি করে উইকেট।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বরিশাল ২ উইকেট হারিয়ে ৭৯ রান করেছে। আবু সায়েম চৌধুরী ৩০ ও সালমান হোসাইন ইমন ৪৪ রানে অপরাজিত আছেন। দুটি উইকেট শিকার করেছেন রাজশাহীর শফিকুল ইসলাম ও নাহিদ রানা।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯