,

পর্ন ছবিতে স্কারলেট জোহানসন! বললেন ‘কিছু যায় আসে না’

news-image

অনলাইন ডেস্ক : বড় পর্দায় নয়, নীল ছবিতে মুখ ভেসে এসেছে হলিউডের ‘ব্ল্যাক উইডো’র। ২০১১ সালের ঘটনা। বহু খ্যাতনামা চিত্রতারকার মুখাবয়ব ব্যবহার করা হয়েছিল নীল ছবিতে। নগ্ন ছবিতেও তাদের মুখ ফটোশপ করে বসানো হয়েছিল। তাদের মধ্যে ছিল স্কারলেট জোহানসনের নামও।

এ ঘটনা নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন তিনি। অভিনেত্রী বলেন, ‘এতে আমার কিছু যায় আসে না। ডিপ ফেক প্রযুক্তি ব্যবহার করে আমার ছবি ব্যবহার করা হয়েছে। যারা আমাকে চেনেন তারা জানেন, আমি এধরনের কাজ কখনো করতে পারি না।’

প্রযুক্তির অপব্যবহার করে আজকাল যেকোনো উঠতি হ্যাকার কারো পাসওয়ার্ড চুরি করে নিতে পারে। অন্তর্জালের অন্ধকারজগৎ এধরনের কীটে ভর্তি বলে জানালেন স্কারলেট। ‘যৌনতা দিন দিন পণ্যে পরিণত হচ্ছে। ইন্টারনেট হলো সেই পণ্য বিক্রির জায়গা। সকলের অধিকার রয়েছে এ নিয়ে প্রতিবাদ করার। কিন্তু যে অভিনেত্রীরা নিজেদের কেরিয়ার শুরু করেছেন, তাদের ওপর এমন ঘটনা খারাপ প্রভাব ফেলে। অনেকে মানসিক অবসাদে ভুগতে থাকেন’- বলেন অভিনেত্রী।

২৮ বছর ধরে চলচ্চিত্রজগতে কাজ করছেন স্কারলেট। দুঃখপ্রকাশ করে তিনি এক সাক্ষাৎকারে জানান, যে ধরনের ছবিতে তিনি অভিনয় করতে চেয়েছিলেন, সেই সুযোগ পাননি। কারণ, হলিউড প্রথম থেকেই তাকে যৌনতার প্রতিমূর্তি হিসাবে দেখে এসেছে। তার কাছে মূলত তেমন চরিত্রেই অভিনয়ের প্রস্তাব এসেছে, যেখানে তার রূপের ব্যবহার করা হবে। স্কারলেট জানিয়েছেন, কেরিয়ারের শুরু থেকেই তাকে একটি আবেদনময় শরীর হিসেবে দেখা হয়েছে, ‘অভিনেত্রী’ হিসেবে নয়। সূত্র : ইয়াহু এন্টাটেইনমেন্ট

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না