নির্বাচনে পর্যবেক্ষক থাকবে কি না, জানতে চায় কানাডা

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক থাকবে কি না সে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার (১ নভেম্বর) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে কানাডার হাইকমিশনার লিলি নিকোলসের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন তিনি।

আগামী নির্বাচন নিয়ে তারা কোনো উদ্বেগ প্রকাশ করেছেন কিংবা পরামর্শ দিয়েছেন কি না জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘নির্বাচন নিয়ে তারা উদ্বেগ প্রকাশ বা পরামর্শ দেননি। তারা প্রশ্ন করেছেন, নির্বাচন পর্যবেক্ষকের প্রবেশাধিকার আমরা দেবো কি না? আমি স্পষ্টভাবে বলেছি, এটা নির্বাচন কমিশনের ব্যাপার। এ ব্যাপারে তাদের সিদ্ধান্ত নিতে হবে।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার পলাতক আসামি নূর চৌধুরীকে দেশে ফেরত পাঠাতে বিকল্প পথ খুঁজতে কানাডাকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

আনিসুল হক বলেন, ‘বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি নূর চৌধুরী কানাডায় পালিয়ে আছেন। তার প্রত্যাবর্তনের বিষয়ে আলোচনা হয়েছে। কানাডায় একটি আইন আছে যে দেশে মৃত্যুদণ্ড সাজা হিসেবে আছে সেই দেশে মৃত্যুদণ্ড পেতে পারে বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামিকে কানাডা ফেরত দেয়। তিনি আমাকে সেটা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন। আমি তারপরও তাকে অনুরোধ করেছি, আইন এবং যেসব রুলস আছে সেগুলো আমরা যদি এক্সামিন করি, কানাডা যাতে তাকে আমাদের কাছে ফিরিয়ে দিতে পারে সে রকম একটি পন্থা খুঁজে পাব।’

আমি এটাও অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করেছি, তাকে ওখানে রাখা মানবাধিকার লঙ্ঘন—বলেন আইনমন্ত্রী।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান