,

বাংলাদেশ ৮, ভুটান ০

news-image

নিজস্ব প্রতিবেদক : সাফ অনুর্ধ্ব-১৫ নারী ফুটবল টুর্নামেন্টে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে ভুটানকে ৮-০ গোলে হারিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ।

বাংলাদেশের পক্ষে হ্যাটট্রিক করেন সুরভি আক্তার। জোড়া গোল করেন উমেলহা মারমা। একটি করে গোল করেন জয়নব, কানন ও থুনিয়ে মারমা।

সুরভী আক্তার ৬৮ ও ৭৩ মিনিটে জোড়া গোল করেন। ম্যাচের ইনজুরি সময়ে নিজের পূর্ণ করেন হ্যাটট্রিক। বাংলাদেশ দ্বিতীয়ার্ধে মোট ৫ গোল করে। ভুটানের মেয়েরা বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়ার্ধে দাঁড়াতেই পারেনি।

সপ্তম মিনিটে বাংলাদেশের গোলযাত্রা শুরু হয়। মাঝ মাঠ থেকে নুসরাত জাহান মিতুর বাড়ানো বলে উমেলহ মারমা বক্সের সামনে বলের নিয়ন্ত্রণ নেন। একা বল নিয়ে বক্সে প্রবেশ করে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন।

১৫ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন থুনিয়ো মারমা। বাংলাদেশ বেশ কয়েকবার অফ সাইড ট্রাপে পড়েছিল। এই গোলের সময় বাংলাদেশ সেই ফাঁদ ভেঙে গোল করে ৷ ২৮ মিনিটে জয়নব অসাধারণ গোল করেন। ৩৫ গজ দুর থেকে তার নেয়া শট জালে জড়ায়।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৫ নভেম্বর। ভুটান ৩ নভেম্বর পরের ম্যাচে নেপালের মুখোমুখি হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯