,

আফগানিস্তানের বিদায়ঘণ্টা বাজাল শ্রীলঙ্কা

news-image

স্পোর্টস ডেস্ক : বাঁচা-মরার লড়াইয়ে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল আফগানিস্তান। সে লড়াইয়ে শেষ হাসিটা আর হাসা হলো না তাদের। হেরেছে ৬ উইকেটের ব্যবধানে। তাতেই বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে রশিদ খান-মোহাম্মদ নবীদের।

ব্রিসবেনের গ্যাবায় বিশ্বকাপের দুটো ম্যাচেই জিতেছে আগে ব্যাট করা দল। সে কারণে অধিনায়ক নবী নির্দ্বিধায় নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত। তবে সে সিদ্ধান্ত আজ আফগানদের কাজে আসেনি। আসবে কী করে, থিতু হয়ে যে সব ব্যাটার ছুঁড়ে দিয়ে এসেছেন একের পর এক উইকেট!

শুরুর তিন ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ, উসমান গনি, ও ইব্রাহিম জাদরান বিদায় নিয়েছেন যথাক্রমে ২৮, ২৭ ও ২২ রান করে। এরপর ব্যাটারদের কেউ ২০ রানও ছুঁতে পারেননি আর।

যার ফলে আফগানিস্তানের রানটাও ১৪৪ এর বেশি হয়নি। তবে এই মাঠেই দিনদুয়েক আগে এমন পুঁজি নিয়ে জিম্বাবুয়েকে হারিয়েছিল বাংলাদেশ। তাই আফগানদের আশার আলো ছিল বৈকি!

দ্বিতীয় ওভারে পাথুম নিসাঙ্কাকে তুলে নিয়ে সে আশার পালে জোর হাওয়াই দিয়েছিল দলটি। তবে এরপরের গল্পটা কেবলই শ্রীলঙ্কার। দলীয় ৪২ রানে কুশল মেন্ডিস ফিরলেও ধনাঞ্জয়া ডি সিলভা খেলে ফেলেন ৬৬ রানের অপরাজিত ইনিংস। সেই ইনিংসে ভর করেই শ্রীলঙ্কা তুলে নেয় ৬ উইকেটের জয়। যার ফলে আফগানিস্তানের বিদায়ঘণ্টা বেজে যায়। আর শ্রীলঙ্কা নিজেদের বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখে ভালোভাবেই।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড