,

মারা গেলেন ভারতের ‘ইস্পাত মানব’ জেজে ইরানি

news-image

অনলাইন ডেস্ক : মারা গেলেন ‘স্টিল ম্যান অফ ইন্ডিয়া’ তথা ভারতের অন্যতম শিল্পপতি জামশেদ জেজে ইরানি।

সোমবার রাত ১০টার দিকে জামশেদপুরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৬।

টাটা স্টিল কর্তৃপক্ষ একটি টুইট করে ইরানির মৃত্যুর তথ্য জানায়।

টুইটবার্তায় লেখা ছিল, ‘পদ্মভূষণ জামশেদ জে ইরানির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ভারতের ‘স্টিল ম্যান’ হিসেবে পরিচিত। টাটা স্টিল, তার পরিবার এবং প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’

ইরানির জন্ম ১৯৩৬-এর ২ জুন। তিনি ১৯৫৬ সালে নাগপুর সায়েন্স কলেজ থেকে স্নাতক হন। পরে ব্রিটেনের শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬০ সালে ধাতুবিদ্যায় স্নাতকোত্তর করেন।

১৯৬৩ সালে একই জায়গা থেকে ধাতুবিদ্যায় গবেষণা শেষ করেন। এরপর কিছু দিন বিদেশে কাজ করে ইরানি ভারতে ফিরে আসেন।

১৯৬৮ সালে যোগ দেন ‘দ্য টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি (টিসকো, বর্তমানে টাটা স্টিল)’-তে। টিসকোর গবেষণা ও উন্নয়ন বিভাগের ডিরেক্টর পদে তিনি যোগ দিয়েছিলেন।

টাটা স্টিলের ডিরেক্টর হিসাবে পদত্যাগ করেন ২০০১ সালে। পরে তিনি টাটা গ্রুপের বিভিন্ন সংস্থায় বোর্ড মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৭ সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করে। ১৯৯৭ সালে তিনি নাইটহুড সম্মানও পান।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড