,

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পাতি হাঁসের কালো ডিম!

news-image

কুড়িগ্রাম প্রতিনিধি : এবার কুড়িগ্রামের নাগেশ্বরীতে মিললো পাতি হাঁসের কালো ডিম। উপজেলার নারায়নপুর ইউনিয়নের যুবক ইব্রাহিম আলীর পালন করা পাঁচটি দেশী জাতের পাতি হাঁসের একটি পর পর দুই দিন দুটি কালো ডিম দিয়েছে। এই খবর ছড়িয়ে পড়লে সেই ডিম দেখতে তার বাড়িতে ভিড় জমাচ্ছেন কয়েক শত মানুষ।

কুড়িগ্রাম মজিদা কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ইব্রাহিম লেখাপড়ার পাশাপাশি বাড়িতে থেকে কৃষি কাজ করেন। এতে সহযোগিতা করেন তার স্ত্রী। গত ২৯ অক্টোবর তার পালিত একটি হাঁস কালো ডিম পাড়ে। খবরটি ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা ওই ডিম দেখতে ছুটে আসে তার বাড়িতে।

পরদিন ৩০ অক্টোবর আবার একই ধরনের আরেকটি কালো ডিম দেয় হাঁসটি। এ খবর চাউর হতেই ডিম দেখতে দূর থেকে ছুটে আসে অনেক মানুষ। ইব্রাহিম জানান, ৬ মাস আগে শ্বশুর বাড়ি থেকে উপহার পাওয়া পাঁচটি হাঁসের মধ্যে একটি হাঁসা, অপর চারটি হাঁসি। পাঁচটিই দেশী প্রজাতির পাতি হাঁস।

তিনি জানান, ২৯ অক্টোবর (শনিবার) সকালে হাঁসের খোপড়া (বাসস্থান) খুলে সেখানে একটি কালো ডিম দেখতে পান তিনি। পরদিন একই ধরণের আরেকটি ডিম পান তিনি। তিনি আরও জানান, হাঁসগুলোকে স্বাভাবিক খাবার দেওয়া হয়। প্রাকৃতিকভাবেই সেগুলো প্রতিপালন হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির