,

গণমাধ্যমের প্রতি মাশরাফির ক্ষোভ প্রকাশ

news-image

ক্রীড়া প্রতিবেদক : সম্প্রতি ভারতীয় এক ওয়েবপোর্টাল বাংলাদেশের সেরা দশ ধনী ক্রিকেটারের তালিকার প্রতিবেদন আকারে প্রকাশ করে। সেই সূত্র ধরে দেশের বেশি প্রথম শ্রেণির গণমাধ্যমও প্রতিবেদন করে।

সেই সূত্র ধরে নিজেকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের জেরে এবার সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝাড়লেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা।

সোমবার দিবাগত রাতে নিজের ফেসবুক ওয়ালে দেওয়া এক পোস্টে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। মাশরাফী লিখেন-

ভিনদেশী কোনো হাবিজাবি স্বস্তা ওয়েবসাইট বা ফেসবুক পেজ তাদের মনগড়া যা ইচ্ছা লিখতেই পারে। সেসবকে পাত্তা দেওয়ার কিছু নেই। কিন্তু তাদেরকে সূত্র ধরে নিয়ে যখন আমাদের দেশের নানা ওয়েবসাইট যা ইচ্ছা তাই লিখে দেয়, তখন দুঃখ লাগে বটে!

দেশের একজন মানুষকে নিয়ে লেখা হচ্ছে, আপনারা চাইলেই তো খোঁজ-খবর নিতে পারেন। তা না করে উল্টো তাদের উদ্ভট নিউজের সূত্র ধরে আপনারা নিউজ করছেন। সাংবাদিকতার নীতি-নৈতিকতার ন্যূনতম চর্চা নাহয় করলেন না, অন্তত নিজেদের এতটা স্বস্তা হিসেবে তুলে ধরতেও তো বিবেকে নাড়া দেওয়া উচিত…!

প্রসঙ্গত, ভারতীয় সেই ওয়েবপোর্টালে প্রকাশিত তালিকায় সবার শীর্ষে আছে মাশরাফির নাম। এ ছাড়া সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, মুমিনুল হক, রুবেল হোসেনসহ আরও অনেকের নাম রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯