সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে মাঠের অর্ধেক খালি রেখে বিএনপিকে সমাবেশের মৌখিক অনুমতি

news-image

বরিশাল প্রতিনিধি : বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) বিভাগীয় সমাবেশ করার মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি। তবে জেলা প্রশাসন অনুমতি দিলেও মাঠের অর্ধেক খালি রেখে সমাবেশ করতে বলা হয়েছে।

সোমবার বিকেল ৫টার দিকে এনডিসি মুশফিকুর রহমান জেলা প্রশাসকের হয়ে এই নির্দেশনা দেন।

এ বিষয়ে বরিশাল মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মীর জাহিদুল কবীর বলেন, সভা করার জন্য আমরা এই মাঠেই লিখিত অনুমতি চেয়েছিলাম। এনডিসি মৌখিকভাবে অনুমতি দিয়েছেন।

সমাবেশের অনুমতির খবরে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল মাঠ পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে থাকা ছাত্রদলের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেন।

মহাসমাবেশ ঘিরে ব্যানার ও বিলবোর্ড লাগানোর জন্য নেতাকর্মীরা ব্যস্ত সময় পার করছেন। ইতোমধ্যে লিফলেট বিতরণ শুরু করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

এর আগে জেলা ক‌মি‌টির যুগ্ম মহাস‌চিব ম‌জিবর রহমান সরওয়ার বলেন, ‘৫ নভেম্বর বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। জনগণকে কেউ ঠেকাতে পারবে না।’

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেন, আমরা সরকারের পতন আন্দোলনে নেমেছি। মুক্তিযুদ্ধের সময়ে মানুষকে দেশ রক্ষায় ঠেকানো যায়নি। এ যুদ্ধেও সরকারের কোনো কৌশলই জনসমাবেশে মানুষ আসা রোধ করতে পারবে না।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে