,

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাবি অধ্যাপকের অনশন

news-image

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দিনব্যাপী অনশন কর্মসূচি পালন করেছেন রাবির অর্থনীতি বিভাগের শিক্ষক ফরিদ খান।

এসময় তিনি সারা দেশের সরকারি হাসপাতালের চিকিৎসা সেবায় অনিয়ম, চিকিৎসকের দায়িত্বে অবহেলা ও রোগীর স্বজনদের সঙ্গে অশোভন আচরণের প্রতিবাদ জানান।

সোমবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে তিনি এই অনশন কর্মসূচি পালন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা তার দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে অবস্থান নেন।

অধ্যাপক ফরিদ খান বলেন, সারা দেশে চিকিৎসকদের অবহেলা এবং সাধারণ মানুষের সেবা প্রাপ্তির অনিশ্চয়তা দিন দিন চরম আকার ধারণ করেছে। রোগীর স্বজনরা প্রায়ই হামলার শিকার হচ্ছেন চিকিৎসকদের কাছ থেকে।

তিনি আরও বলেন, সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহরিয়ার নামের এক শিক্ষার্থীকে আশঙ্কাজনক অবস্থায় রামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু হয়। এর বিরুদ্ধে কথা বলতে গেলে তার সহপাঠীরা হামলার শিকার হন। চিকিৎসাক্ষেত্রে এটা নগ্নতার পরিচয়। এর প্রতিবাদেই আজ আমি অনশনে বসেছি।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না