,

শাহরুখ একাই ১০০ কোটি! বাকিরা কে কত নিলেন ‘পাঠান’ পারিশ্রমিক

news-image

অনলাইন ডেস্ক : ঘোষণার পর থেকেই মুখিয়ে দর্শক। শাহরুখ খানের বহুপ্রতীক্ষিত ছবি ‘পাঠান’ তৈরি হচ্ছে। মুক্তির আগে থেকেই উন্মাদনার পারদ চড়িয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই স্পাই ড্রামা। শাহরুখ ছাড়াও এতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহামের মতো তারকারা। তবে শোনা যাচ্ছে, এখনো অবধি ‘যশরাজ ফিল্মস’-এর সবচেয়ে বেশি বাজেটের প্রকল্প এটিই। তারকারাও নাকি পারিশ্রমিক নিয়েছেন আকাশছোঁয়া!

জানুয়ারির ২৫ তারিখে মুক্তির পর কত টাকা উঠে আসবে লাভের ঘরে তা এখনই বোঝা সম্ভব নয়। তবে তারকারা কে কত টাকা ঝুলিতে ভরেছেন সেই অঙ্কের হিসাব মিলছে। যা শুনলে চোখ কপালে উঠতে পারে।

‘পাঠান’-এ খলনায়কের চরিত্রে জন। তাকে পারিশ্রমিক দেওয়া হয়েছে ২০ কোটি টাকা। অন্যদিকে নায়িকা হিসাবে দীপিকাও পেয়েছেন অনেক! শোনা যায়, ১৫ কোটি টাকা ঝুলিতে এসেছে তার। আর নায়ক শাহরুখ? তার প্রাপ্ত অঙ্ক নিয়ে রীতিমতো খবর রটে গিয়েছে বলিউডে। জানা গেছে, ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন ‘বাদশা’। সঙ্গে উপরি লভ্যাংশ পাওয়ারও চুক্তি রয়েছে তার সঙ্গে।

দীর্ঘ বিরতির পর এই ছবি দিয়েই বছরের শুরুতে বড় পর্দায় ফিরবেন শাহরুখ। সম্প্রতি ছবির টিজার মুক্তির দিনে নায়ক লেখেন, জানি দেরি আছে, কিন্তু দিনটা যেন মনে থাকে। ২৫ জানুয়ারি, ২০২৩, দেখা হবে প্রেক্ষাগৃহে। হিন্দি, তামিল আর তেলুগু ভাষায় মুক্তি পাবে ‘পাঠান।

২০২১ সালের নভেম্বর মাসে শুটিং শুরু হয় ছবিটির। কিন্তু অতিমারির কারণে ফের বন্ধ হয়ে যায় কাজ। তার পর মাদককাণ্ডে ছেলে আরিয়ান জড়িয়ে পড়ায় ব্যস্ত হয়ে পড়েন নায়ক। সম্প্রতি স্পেনে গিয়ে শুটিং শেষ করেন শাহরুখ-দীপিকা। সূত্র : হিন্দুস্তান টাইমস

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির