,

ভুলে যাচ্ছেন, মস্তিষ্কের যত্ন নিতে কী খাবেন?

news-image

নিউজ ডেস্ক : ব্যস্ততার কারণে সব সময় সব কিছু মনে থাকে না। তবে ভুলে যাওয়ার ব্যাপার যদি ধারাবাহিক ভাবে চলতে থাকে, তা আশঙ্কার। অনেকেই এর জন্য বেশ কিছু উপায় গ্রহণ করেন। কেউ ফোনে অ্যালার্ম দিয়ে রাখেন। কেউ রিমাইন্ডার দেন। আবার কেউ ফোনে লিখে রাখেন। তবে চিকিৎসকরা জানাচ্ছেন, ৩০ বছরের পর থেকে এমন হতে থাকলে যন্ত্র-নির্ভর না হয়ে বরং ভিতর থেকে যত্ন নিন মস্তিষ্কের। প্রতিদিন পাতে রাখুন কয়েকটি খাবার।

ব্লু বেরি

রোগ-প্রতিরোধক ক্ষমতা বাড়াতে ব্লুবেরির মতো আর ফল হয় না। এতে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টি-অক্সিড্যান্ট রয়েছে। খিদে পেলে উল্টোপাল্টা খাবার খাওয়ার বদলে যদি স্বাস্থ্যকর কিছু বেছে নিতে চান, তা হলে অবশ্যই ব্লুবেরি রাখুন হাতের কাছে। এতে মস্তিষ্ক সচল রাখা এবং স্মৃতিশক্তি বাড়ানোর ক্ষমতাও রয়েছে। আর এর স্বাদও দারুণ।

কুমড়ার বীজ

কুমড়ার বীজে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রোটিন। চিন্তাভাবনা এবং স্মৃতিশক্তি বাড়ানোর জন্য এই পুষ্টিগুণ অত্যন্ত জরুরি। খুব বেশি মানসিক চাপ থাকলেও কুমড়ার বীজ নিয়মিত খেলে চাপমুক্ত হতে পারেন। সালাদ, ওটস্‌ বা তরকারিতে যেমন দিতে পারেন, আবার শুকনো খোলায় ভেজে খানিক লবন মাখিয়ে মুখ চালানোর জন্য ব্যবহার করতে পারেন এগুলি।

ডার্ক চকোলেট

মানসিক চাপ কমানো, অবসাদ দূর করা এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে ডার্ক চকোলেট। নিয়মিত এক টুকরো করে খাঁটি ডার্ক চকোলেট যদি রাতে খেতে পারেন, তা হলে উপকার পাবেন। এই জাতীয় চকোলেট বার্ধক্য আটকাতেও কার্যকর। সূত্র: আনন্দবাজার

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না