,

পদ্মার ভাঙনে বিলীনের পথে বাড়ি-ঘর ফসলি জমি

news-image

ফরিদপুর প্রতিনিধি : পদ্মা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে ফরিদপুর জেলা সদরের ডিক্রিরচর ইউনিয়নের পাল ডাঙ্গী ও ভাঙ্গি ডাঙ্গী গ্রামের বেশ কিছু বাড়ি-ঘর ও ফসলি জমি।

নদীর পানি কমতে শুরু করায় বেড়েছে ভাঙনের তীব্রতা। বিলীনের পথে রয়েছে আরও বাড়ি-ঘর, ফসলি জমি।

ফরিদপুরের পর্যটন স্পট ধলার মোড় বরাবর পদ্মা নদীর অপর পাড়ে ভাঙ্গি ডাঙ্গী গ্রামের একমাত্র গোরস্থানটিও বিলীন হয়েছে পদ্মায়। গোরস্থানের কাছেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া আশ্রয়ণ প্রকল্পের অনেকগুলো ঘর। নদী ভাঙনের কারণে স্থানীয়রা রয়েছেন আতঙ্কে। দ্রুত নদী ভাঙন রোধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশা করছেন তারা। সেটি যদি না হয়, ভাঙন কবলিত মানুষ ফের বাস্তুহারা হয়ে পড়বে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ভাঙ্গি ডাঙ্গী গ্রামে আগে চর ছিল। গত এক যুগ ধরে নদী ভাঙনে ক্ষতির শিকার মানুষজন এখানে ঘর বাড়ি বানিয়ে বসবাস শুরু করেছে। কৃষিকাজই আমাদের প্রধান জীবিকা। গত দুই সপ্তাহে প্রতিদিনই খেয়া ঘাটের পাশের ফসলি জমি নদীতে ভেঙে যাচ্ছে। পাড় ভাঙতে ভাঙতে নদী লোকালয়ের কাছে চলে আসছে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সময় অতিবৃষ্টিতে আর পানি কমার সাথে তীব্র স্রোতে ভেঙেই চলেছে পদ্মা। আমরা চরবাসী আতঙ্কে আছি।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা বলেন, ভাঙন কবলিত এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ও জিও টিউব ডাম্পিং করার উদ্যোগ নেয়া হয়েছে। আমরা যে টিউবগুলো ফেলছি সেগুলো স্রোতের তোড়ে সরে যাচ্ছে, তবু এগুলো ভাঙনের গতি কমাবে। শুকনো মৌসুমে স্থায়ীভাবে ব্যবস্থা নেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির