,

ইউক্রেনজুড়ে রাশিয়ার ৪০ ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে আজ সোমবার সকালে দফায় দফায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কিয়েভে অবস্থানরত সিএনএনের সাংবাদিকরা বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছে।

কিয়ভের আঞ্চলিক রাজ্য প্রশাসন এক টেলিগ্রাম পোস্টে বলেছে, শহরজুড়ে বিমান হামলা সাইরেন বেজেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে এবং নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে।

এ ছাড়া ইউক্রেনের কর্মকর্তা ও স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে গার্ডিয়ান তাদের লাইভ প্রতিবেদেনে জানিয়েছে, আজ সকালে কিয়েভে কয়েক দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্টের সিনিয়র উপদেষ্টা আন্তন গেরাশ্চেঙ্কো বলেন, শহরজুড়ে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তিনি দাবি করেছেন, ইউক্রেনে ৪০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া।

কিয়েভ ইন্ডিপেনডেন্টের টুইটে বলা হয়েছে, সোমবার সকালে অন্তত ৭-৮টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে-তা নিয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলার তথ্য নিশ্চিত করেছেন মেয়র ভিতালি ক্লিতসচকো।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না