,

কুমির সুটকেসে

news-image

নিউজ ডেস্ক : সুটকেসে যে কেউ জলজ্যান্ত কুমির ভরে বিদেশযাত্রা করতে পারেন- এমন কথা কেউ কল্পনাতেও বোধহয় ভাবেনি। সম্প্রতি জার্মানির মিউনিখ বিমানবন্দরে এমন ঘটনাই ধরা পড়েছে।

মিউনিখ বিমানবন্দর দিয়ে সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল ৪২ বছর বয়সী যুক্তরাষ্ট্রের এক নাগরিকের। তল্লাশির জন্য তার সুটকেসটি এক্সরে স্ক্যানারের নিচে রাখা হয়। এ সময় সুটকেসে অস্বাভাবিক কিছু দেখতে পান বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা। এরপর সুটকেসটি খুললে পাওয়া যায় একটি জীবন্ত কুমির।

টুইটারে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, সুটকেসের মধ্যে কুমিরটি কুণ্ডলী পাকিয়ে রাখা। সারা শরীরে জড়ানো পলিথিন। স্কচটেপ দিয়ে সেটির মুখ বাঁধা। অনাবৃত ছিল শুধু নাকের অংশটুকু। বিমানবন্দর থেকে উদ্ধার হওয়া কুমিরটির ত্বক ধবধবে সাদা। জিনগত সমস্যা সেটির এই রঙের কারণ। উদ্ধারের পর বিমানবন্দরের কাস্টমস জানায়, বিরল এই কুমিরের শারীরিক অবস্থা নাজুক ছিল। চিকিৎসা দেওয়ার পর সেটি এখন আগের চেয়ে ভালো আছে।

তবে যুক্তরাষ্ট্রের ওই নাগরিকের মুঠোফোনটি জব্দ করা হয়। করা হয় ফৌজদারি মামলা। কারণ জার্মানির বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ওই নাগরিক অপরাধ করেছেন। সেই মামলার তদন্ত ও আইনি প্রক্রিয়া চলছে। বিশ্বে ১০০ থেকে ২০০টির মতো সাদা ত্বকের কুমির আছে। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি কুমিরটি সিঙ্গাপুরে নিয়ে যাচ্ছিলেন বিক্রির জন্য।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির