সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সংকটের মধ্যে লেবাননের প্রেসিডেন্টের পদত্যাগ

news-image

অনলাইন ডেস্ক : চরম রাজনৈতিক সংকটের মধ্যে পদত্যাগ করেছেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন। আজ রোববার তিনি পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগের পর প্রেসিডেন্ট প্যালেসও ছেড়েছেন তিনি।

রয়টার্স বলছে, মিশেল আউনের পদত্যাগের পর দায়িত্বপালনের জন্য এখনও পর্যন্ত উত্তরসূরির বিষয়ে একমত হতে পারেনি লেবাননের পার্লামেন্ট। সাংবিধানিকভাবে লেবাননের প্রেসিডেন্টের কোনো বিলে স্বাক্ষর করে আইনে পরিণত করার, নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করার এবং কোনো দলকে সরকার গঠনের বিষয়ে সবুজ সংকেত দেওয়ার ক্ষমতা রয়েছে।

লেবাননে বন্দরে ভয়াবহ বিস্ফোরণ এবং চরম রাজনৈতিক সংকটে দায়িত্ব পালন করে আসছিলেন মিশেল আউন। এ সময়ের মধ্যে দেশটিতে কয়েকটি বড় ধরনের আন্দোলন সামাল দিতে হয়েছে তাকে।

২০১৬ সালে লেবাননের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন মিশেল আউন। সেসময় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং প্রতিদ্বন্দ্বী ম্যারোনাইট খ্রিস্টান রাজনীতিবিদ সামির গেগা উভয়ের মধ্যকার একটি চুক্তিতে তাকে এই পদে সমর্থন করা হয়েছিল। আর সেই চুক্তির ফলে তৎকালীন নেতৃস্থানীয় সুন্নি রাজনীতিবিদ সাদ আল-হারিরি লেবাননের প্রধানমন্ত্রীর পদে এসেছিলেন।